ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা Logo চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্বের: পানিসম্পদ মন্ত্রী Logo হাম ও সংশ্লিষ্ট উপসর্গে দেশে আরও ১১ শিশুর মৃত্যু Logo বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা Logo গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ‘জিএইউ ধান-৪’: স্বল্পমেয়াদে উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo সন্ধ্যা ৬টার আগেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। Logo মিলবে ছুটির সুযোগ টানা ৫ দিনের

ভোজপুরী পরিচালকের রহস্যজনক মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

পরিচালক সুভাষচন্দ্র তিওয়ারি মুম্বাইয়ের বাসিন্দা। ভারতের উত্তর প্রদেশের সোনভদ্রে গিয়েছিলেন সিনেমার শুটিং করতে। আর সেখানেরই এক হোটেল রুম থেকে উদ্ধার করা হয়েছে ভোজপুরী এই পরিচালকের মরদেহ।

কিছুদিন আগে হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ আদিত্য সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু গোটা ইন্ডাস্ট্রিকে নাড়া দিয়েছে। সেই শোক সামলে উঠতে না উঠতেই হোটেল কক্ষে মিললো সুভাষের মরদেহ।

পুলিশ সুপার যশবীর সিং ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, ‘হোটেলের স্টাফরা রুমে সুভাষ চন্দ্র তিওয়ারির কোনও সাড়া না পাওয়ায় বারংবার ডাকতে থাকে। রিপোর্ট অনুযায়ী পরিচালক কারোর ডাকেই সাড়া দিচ্ছিলেন না তখনই পুলিশ ডাকা হয়। পুলিশ এসে রুমের লক ভেঙে তার দেহ উদ্ধার করে। কী কারণে তার মৃত্যু ঘটেছে তা জানতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই শুরু হবে তদন্ত।’

প্রসঙ্গত, গত ৭ এপ্রিল উত্তরপ্রদেশের একটি হোটেলের রুম থেকে জনপ্রিয় অভিনেত্রী আকাঙ্খা দুবের মৃতদেহ উদ্ধার করা হয়। শুটিং করতে গিয়ে আত্মহত্যা করেছেন অভিনেত্রী। তার প্রাক্তন প্রেমিক সমর সিং ইতিমধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছে। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ উঠেছে।

ভোজপুরী পরিচালকের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ০৫:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩