ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভেস্তে যাচ্ছে মা ইলিশ রক্ষা অভিযান উৎপাদন হৃাসের সম্ভাবণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১৪৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

হেলাল আহম্মেদ,পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলা প্রশাসনের সিদ্ধান্তকে বৃদ্ধাংলী দেখিয়ে উন্নয়ন কাজের দোহাই দিয়ে ইলিশের প্রজনন কালীন সময়ে পায়রা বন্দর সংলগ্ন রাবনাবাদ ও পাটুয়া নদীসহ জেলার বিভিন্ন নদীর চর থেকে অবাধে বালু উত্তোলন করছে কয়েকটি অসাধু চক্র। এতে ইলিশের অবাধ প্রজনন বিঘ্নের পাশাপাশি হুমকিতে রয়েছে পরিবেশ ও জীব বৈচিত্র। ভেস্তে যেতে বসেছে মা ইলিশ রক্ষার সকল আয়োজনও । যার বিরূপ প্রভাব পড়বে আগামী ইলিশ মৌসূমে।

এদিকে ইলিশের স্বাভাবিক প্রপ্যতা নিশ্চত করতে এখনই ব্যবস্থা গ্রহনের দাবী জেলে ও মৎস বিশেষজ্ঞদের।

১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এসময় ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীর মিঠা পানিতে ছুটে আসে মা ইলিশের ঝাঁক। নদীর পানিতে নিশিক্ত হয়ে ইলিশের ডিম রুপ নেয় জাটকায়। এই প্রক্রিয়ায়ই ইলিশের বংশবিস্তার হয়। এই সময়ে ইলিশ প্রজনন নির্বিঘ্নে করতে সাগর মোহনা ও নদীতে ড্রেজিং ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে জাতীয় টাস্কফোর্স কমিটি। জলা প্রশাসনও জেলা উন্নয়ণ ও সমন্বয় কমিটির মাসিক সভায় জেলার সকল স্থানে কোন প্রকার বালু উত্তোলণ এবং ড্রেজিং না করার সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু তাদের এই সিদ্ধান্তকে চ্যালেন্জ করে রাত- দিন সমান তালে সাগর মোহনা ও নদী থেকে বালু উত্তোলন করছে বালু খেকো মাফিয়ারা। তড়িত বালু উত্তোলণের জন্য পটুয়াখালীর নদী ও সাগর মোহনার মাঝখানে স্থায়ীভাবে নোঙ্গর করা রয়েছে বালু কাটার ড্রেজার। এসব চর থেকে প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু উত্তোলণ করে বাল্বহেড জাহাজে পরিবহণ করে জেলার বিভিন্ন এলাকয় এসব বালু ফেলা হলেও অজ্ঞাত কারনে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। এনিয়ে আছে ভিন্ন আলোচনাও। প্রশাসনের কিছু অসাধু কর্তা ও রাজনৈতিক নেতাদের ভাগে ভাগে টাকা দিয়েই বালু উত্তোলণ করা হচ্ছে বলে জানাগেছে। কেউ কেউ নাম পরিচয় গোপন রাখার শর্তে যুগান্তরকে জানান, এই বালু উত্তোলনের সাথে সব সময়ই প্রভাবশালীরা জড়িত থাকেন। এসব প্রভাবশালীদের মাধ্যমে প্রশাসনের কর্তা ব্যক্তিদের ম্যানেজ করেই ইলিশের এই প্রজনন মৌসূমের নিষিদ্ধকালীন সময়ের নদী কেটে বালু উত্তোলণ করা হচ্ছে।

পটুয়াখালী জেলায় বালু উত্তোলণকে কেন্দ্র করে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরী হয়েছে। এই খাতে প্রতিদিন লাখলাখ টাকার লেনদেনের অভিযোগ রয়েছে। বালু বঢ়বডায়ীরা লাখলাখ টাকা হাতিয়ে নিলেও অপরিকল্পিত এই বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে জেলে ও নদীতীরে বসবাসরত মানুষেরা। পরিবেশ হুমকির মুখে পড়ার শংকাও তৈরী হয়েছে। আতংকে দিন কাটাচ্ছেন নদী তীরের মানুষরা।

কলাপাড়ার রামনাবাদ নদীতীরের চালিতাবুনিয়া মৌজার বাসিন্দা মোঃ ইয়াকুব আলীসহ নাম প্রকাশে অনিচ্ছুক চম্পাপুর ইউনিয়নের একাধিক বাসিন্দা বলেন, রাত দিন নির্বিচারে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে তাদের ঘরবাড়ি নদীতে ভেংগে যাচ্ছ। তারা বাঁধা দিতে গেলে রাজনৈতিক নেতাদের হুমকি ধামকির শিকার হন। অনেক সময় হামলা মামলা দিয়েও হয়রানী করা হয় তাদের । ফলে ভয়ে কেউ মুখ খুলছেন না। বর্তমানে মা ইলিশ রক্ষায় ২২ দিনের অবরোধ চলছে। জেলেরা মাছ ধরছেনা যাতে ইলিশ নির্বিঘ্নে নদীতে ডিম ছাড়তে পারে। কিন্তু এই সময় ড্রেজার চালানোর শব্দে ও বালুর সাথে মাছের ডিমও চলে যাবে তাতে জেলে সহ দেশেরও অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে।

কথা হয় রাবনাবাদ নদীতে নোঙ্গর করে থাকা লোড ড্রেজার বিসমিল্লাহ এন্টারপ্রাইজের কর্মচারী রবিউল ও রাহাত হোসেনের সাথে তারা এ প্রতিবেদককে জানান, গত ৩ মাস ধরে তারা এই নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছেন। তাদের কোম্পানীর নির্দশনা অনুযায়ী তারা বালু উত্তোলন করেন। প্রতিদিন ৫/৬ টি বাল্কহেড পূর্ণ করে দেন তারা। এপর্যন্ত প্রতি মাসে ৬/৭ লাখ ঘনফুট বালু উত্তোলন করার কথা জানান কলাপাড়া উপজেলায় বালু ব্যবসার সাথে সংশ্লিষ্টরা।

লোড ড্রেজার রাইয়ান এন্টারপ্রাইজের চালক মোঃ আঃ রহিম বলেন, একমাস আগে তিনি এখানে এসেছেন। প্রতিদিন ৪/৫ বাল্কহেড বালু তোলেন তারা। কোন কাগজ পত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন সেটা কোম্পানী জানে, তাদের এখানে বালু কাটতে বলেছে, তাই তারা কাটছেন, এর বেশি কিছু তারা বলতে পারেন না। এসময় বিএনপির এক কেন্দ্রীয় নেতার নাম উল্লেখ করে বল্কহেডের কর্মচারীরা বলেন, তার ( ঐ কেন্দ্রীয় নেতা)লোক কলাপাড়ার রফিক স্থানীয়ভাবে সব দেখাশুনা করেন এবং কোথাও কোন ঝামেলা বাজলে ( বাধলে) তিনি( রফিক) ফয়সালা করে দেন। এবিষয়ে কলাপাড়ার রফিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঢাকার তায়্যিবা বালু উত্তোলণ কোম্পানির প্রতিনিধি হিসেবে সবকিছু দেখাশুনা করার কথা স্বীকার করলেও এব্যাপারে ঢাকায় কোম্পানি মালিকের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। চলতি বছর কলাপাড়া ও রাংগাবালী উপজেলার কোন বালু মহলের সরকারী ইজারা না থাকলেও প্রতিদিন লাখালাখ ঘনফুট বালু উত্তোলণ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেএকটি প্রভাবশালী চক্র। অপরিকল্পিত ভাবে বালু কাটার কারনে ঐসব এলাকায় যেমন ভাংগন বাড়ছে তেমনি ক্ষতিগ্রস্থ হচ্ছে জীব বৈচিত্র্য। বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে পরিবেশে। এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের এ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মোঃ লোকমান আলী বলেন, ইলিশের প্রজননকালীন সময়ে ড্রেজার বন্ধ রাখা খুবই জরুরী। তার প্রধানতম কারন হলো ইলিশ মাছ নদীতে যখন ডিম ছাড়ে, ডিমো পানিতে মিশে যায় এসময় ড্রেজার চালানো হলে পানি ও বালুর সাথে অনেক ডিম উঠে আসবে এবং অনেক ডিম ক্ষতিগ্রস্থ হবে। এছাড়া মা ইলিশ যখন ডিম ছাড়বে ড্রেজারের শব্দে তাদের নদীতে মুভমেন্ট করার সময় বিরুপ প্রতিক্রিয়া সৃস্টি হতে পারে। তাই ইলিশের উৎপাদন বৃদ্ধিতে এই সময় ড্রেজার বন্ধ রাখার পরামর্শ দেন এই মৎস্য বিশেষজ্ঞ । দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন ড.মোঃ নুরুল আমিন বলেন, অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করা হলে নদীর গভীরতা ও প্রশস্ততা বৃদ্ধি পাবে ফলে নদী তীরে ভাঙ্গন সৃস্টি হওয়ার পাশাপাশি গতিপথ পরিবর্তনের সম্ভাবনা বাড়বে। এছাড়া নদীগর্ভে যেসকল হেভি মেটাল রযেছে তা পানিতে মিশবে এবং অক্সিজেনের ঘাটতি হবে এতে বায়োডাইভারসিটি বিনষ্ট হবে। মাছের উৎপাদন কমে যাবে এবং পানিবাহিত রোগ বৃদ্ধি পাবে।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন, ইলিশের অবাধ প্রজনন নিশ্চিত করতে এ সময় নদ নদীতে সকল ধরনের ড্রেজিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে টাস্কফোর্স কমিটি। এ ব্যাপারে সকল স্টেকহোল্ডারগণকে অফিসিয়ালি পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে তবুও যদি রাতের আঁধারে কেউ এমন কাজ করে থাকে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণে আমরা জেলা প্রশাসনকে অবহিত করব।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরিফ হোসেন বলেন, সুনির্দিষ্ট বালু মহাল ছাড়া নদ-নদীতে ড্রেজিং করা হলে তীর ভাঙ্গার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। যদিও এসব অবৈধ ড্রেজিং ঠেকাতে প্রশাসন কাজ করছে। আমরা তাদেরকে তদারকি বাড়ানোর অনুরোধ জানাবো।

এ বিষয়ে লোড ড্রেজার মেসার্স তায়্যিবা এন্টারপ্রাইজের মালিক এসএম শিপন মুঠোফোনে ইলিশের চলমান প্রজনন মৌসুমে অবৈধভাবে বালু কাটার ব্যাপারে প্রশ্ন করলে তিনি ব্যস্ত আছেন পরে এব্যাপারে কথা বলবেন বলে মাবাইল রেখে দেন।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলাকালে নদ নদীতে ড্রেজিং করা নিষিদ্ধের ব্যাপারে আমার জানাছিল না খোজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি বলে জানান।

জেলা প্রশাসক আবুল হাসানাত মোহাম্মদ আরেফিন দৈনিক আনন্দ বাজারকে বলেন, বৈধ অবৈধ বালু মহল গুলোতে ইলিশের চলমান প্রজনন কালীন সময়ে অবৈধভাবে বালু উত্তোলণ করা হচ্ছে আপনার কাছেই এই শুনলাম আমি উপজেলা নির্বাহী অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থা,গ্রহনের নির্দেশ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ট্যাগস :

ভেস্তে যাচ্ছে মা ইলিশ রক্ষা অভিযান উৎপাদন হৃাসের সম্ভাবণা

আপডেট সময় : ০৫:৩১:১০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪