ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে, স্যাটেলাইট বিশ্লেষণে ইঙ্গিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৫৬ বার পঠিত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত সপ্তাহে সংঘটিত শক্তিশালী দুটি ভূমিকম্পে প্রায় ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রকাশিত স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে এই সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকেরা।

৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার এই দুই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৭০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়ায় আঘাত হানা এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজোলিউশনের রাডার স্যাটেলাইট ‘সেন্টিনেল-১’ থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করেছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক কোরি শের ও জ্যামন ভ্যান ডেন হুক। ভূমিকম্পের পরদিন, ২৫ জুন সংগ্রহ করা রাডার চিত্রের ভিত্তিতে তারা এই প্রাথমিক মূল্যায়ন প্রকাশ করেন।

গবেষকদের মতে, ভূপৃষ্ঠে আকস্মিক পরিবর্তনের যে চিত্র স্যাটেলাইটে ধরা পড়েছে, তা ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ইঙ্গিত দেয়। তবে তারা সতর্ক করে বলেছেন, এটি কেবল একটি প্রাথমিক মূল্যায়ন। ঘটনাস্থলে সরাসরি পরিদর্শনের মাধ্যমে তথ্য যাচাই না হওয়া পর্যন্ত এটিকে চূড়ান্ত হিসাব হিসেবে ধরা উচিত নয়।

অন্যদিকে, জাতীয় পরিষদের প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ জানিয়েছেন, সরকারি হিসাবে এখন পর্যন্ত ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য নিশ্চিত হয়েছে। এর মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে।

নাসা জানিয়েছে, দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মূল্যায়নে তাদের স্যাটেলাইট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মহাকাশ থেকে পাওয়া ছবি ও অন্যান্য তথ্য ব্যবহার করে উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত শনাক্ত করতে পারছে এবং ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ সহজ হচ্ছে।

ট্যাগস :

ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫৮ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে, স্যাটেলাইট বিশ্লেষণে ইঙ্গিত

আপডেট সময় : ০৯:১০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬