ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন Logo সিরিজ টিকিয়ে রাখার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বিশ্বকাপ জিতলে মেসির সামনে নবম ব্যালন ডি’অর জয়ের সুযোগ Logo ইরানে সেতু-রেলস্টেশনসহ বেসামরিক স্থাপনায় মার্কিন হামলা, নিহত ৭ Logo ‘দেশ ভয়াবহ সংকটে, ঐক্যবদ্ধ হয়েই তা মোকাবিলা করতে হবে’—প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ঢাকাসহ ১৩ অঞ্চলে সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ভেনিসে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ২০৩ বার পঠিত

সোহানুর রহমান উজ্জ্বল, ইতালি প্রতিনিধি:
ইতালির ভেনিসে ফিলিস্তিনিদের পক্ষে সমর্থন জানিয়ে বিশাল মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার নারী পুরুষের মিছিল সমাবেশ থেকে ‘পালেস্তিনা লিবেরা’ বা ফ্রি প্যালেসটাইন বলে শ্লোগান দেয়া হয়।

৫ নভেম্বর রোববার সকাল ১০টায় মেসত্রে ট্রেন স্টেশন থেকে শুরু হওয়া মিছিলটি ১১টার দিকে শহরের প্রাণকেন্দ্র পিয়াচ্ছো ফেরেত্তোয় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।

মিছিলটিকে কেন্দ্র করে শহরে যানজটের সৃষ্টি হয় এবং পুলিশ কড়া নিরাপত্তা বেস্টনি দিয়ে মিছিলটি ঘিরে রাখে। এ সময় শহরের বাসিন্দাদের বলতে শোনা যায়, স্মরণকালে তারা এই শহরে এতবড় মিছিল দেখেনি।

মিছিলে প্রায় দুই হাজার বাংলাদেশিসহ অন্যান্য মুসলিম অভিবাসীদের পাশাপাশি বহু ইতালীয় নাগরিককে অংশ নিতে দেখা যায়। তাদের অনেকেই গায়ে ফিলিস্তিনির পতাকা, শান্তির পতাকা জড়িয়ে, ফেস্টুন, প্লাকার্ড এবং পতাকা হাতে মিছিলে অংশ নিয়েছে।

সমাবেশে বক্তারা ইতালিয় সরকারের কড়া সমালোচনা করে বলেন, ইতালি ক্যাথলিকদের তীর্থস্থান ভেটিকানের দেশ। মানবাধিকার যাদের কালচার, তারা কীভাবে দখলদার ইজরায়েলের পক্ষ নিতে পারে?

তারা অবিলম্বে গাজায় গণহত্যার দায়ে ইজরায়েলের বিরুদ্ধে ইতালির জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবি জানান এবং যুদ্ধ বন্ধ করে, স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠার জন্য ইউরোপীয় ইউনিয়নে ভূমিকা রাখার আহবান করেন।

প্রায় চার সপ্তাহ ধরে চলোমান ইজরায়েলি হামলা বন্ধ এবং গাজায় মানবিক সাহায্য পাঠানোরও দাবী জানানো হয় সমাবেশ থেকে।

ভেনিসে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সমাবেশ

আপডেট সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩