ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

ভুটানের সঙ্গে চলতি মাসেই ট্রানজিট চুক্তি হবে : বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ৪৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
চলতি মাসেই প্রতিবেশী দেশ ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ভুটানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে টিপু মুনশি এ তথ্য জানান। তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধানমন্ত্রী শীর্ষ সম্মেলনের অন্যতম আকর্ষণ ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’রও উদ্বোধন করেন।

টিপু মুনশি বলেন, আমি আগামী ২১ মার্চ ভুটান যাব, ওই সময়ই চুক্তি সম্পন্ন হবে। এর আগে আগামী মন্ত্রিসভার বৈঠকে ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তি চূড়ান্ত করা হবে। এছাড়া নদীপথের বিষয়ে ভুটানের দুটি প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। ভুটানের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে। ভুটান ছোট দেশ হলেও তারা সবসময় আমাদের ব্যাপারে ইতিবাচক।

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এই শীর্ষ সম্মেলনের আয়োজন করে।

যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির সিইও এবং ১৭টি দেশের ২০০ টিরও বেশি বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা সম্মেলনে অংশ নেন।

ভুটানের সঙ্গে চলতি মাসেই ট্রানজিট চুক্তি হবে : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩