ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ Logo কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ জনের মৃত্যু Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা

ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৮০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক : ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার প্রয়োজনও। কাস্টমারের সঙ্গে যোগাযোগ, অর্ডারের খোঁজ নেওয়া, কাজের আপডেট কিংবা দিনের জরুরি সিদ্ধান্ত, অনেক কিছুই এখন নির্ভর করে একটি স্মার্টফোন সচল থাকার ওপর। সেখানে ব্যাটারি নিয়ে বাড়তি চিন্তা কাজের গতিকে সহজেই ব্যাহত করতে পারে।
ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা কিংবা ব্যস্ত পেশাজীবীদের দিনের একটি বড় অংশই কাটে ফোনের ওপর নির্ভর করে। কাজের মাঝপথে হুট করে ব্যাটারির লাল সংকেত ভেসে ওঠা মানেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ছন্দপতন। দিনে বারবার ফোন চার্জ দেওয়ার এই বিড়ম্বনা এড়িয়ে দিনভর কাজের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ করে দিতেই ভিভো নিয়ে এসেছে ‘পাওয়ার লং, গ্রো অন’ কনসেপ্টের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ভিভো ওয়াই৩২-এর অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে এর শক্তিশালী ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। দিনের বেশিরভাগ সময় বাইরে থাকা কিংবা ব্যস্ততার মধ্যে কাজ করা ব্যবহার কারীদের জন্য ফোনটি এমনভাবে তৈরি হয়েছে, যাতে পূর্ণ চার্জ নিয়ে দিন শুরু করার পর বারবার চার্জার সঙ্গে রাখার প্রয়োজন না হয়। যোগাযোগ রাখা, গ্রাহকদের সঙ্গে কাজের সমন্বয় করা, পথনির্দেশনা ব্যবহার কিংবা যানজটে আটকে থাকা অবস্থায় ভিডিও দেখা, নানা দৈনন্দিন কাজে বড় সক্ষমতার এই ব্যাটারি ফোনকে দীর্ঘসময় সচল রাখতে সহায়তা করবে। এমনকি বাংলাদেশের ৪০ ডিগ্রি সেলসিয়াস গরমেও ফোনটি অতিরিক্ত গরম না হয়ে একদম স্মুথ অভিজ্ঞতা দিবে। শুধু ব্যাটারি সক্ষমতাই নয়, ভিভো ওয়াই৩২-এর ডিজাইনেও রয়েছে আলাদা আকর্ষণ। নজরকাড়া টুইলাইট রেড রঙের নিখুঁত ফিনিশিং ফোনটিকে দিবে মার্জিত ও প্রিমিয়াম একটি লুক। প্রিমিয়াম মেটালিক ক্যামেরা ডিজাইনের সঙ্গে এতে থাকবে ইউনিক ডাইনামিক লাইট। যা, বিভিন্ন কোণ থেকে আলো প্রতিফলিত করে হ্যান্ডসেটটির ডিজাইনে যোগ করবে ভিন্ন মাত্রা। ফর্মাল কিংবা ক্যাজুয়াল, যেকোনো আউটফিটের সঙ্গেই এটি সহজেই মানিয়ে যাবে। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে ভিভো ওয়াই৩২ হয়ে উঠতে পারে দৈনন্দিন ব্যস্ত জীবনের নির্ভরযোগ্য সঙ্গী। কাজের গতি সচল রাখা থেকে শুরু করে সারাদিনের প্রয়োজন মেটানো, সবকিছুর সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তৈরি এই হ্যান্ডসেটটি খুব শিগগিরই আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের বাজারে উন্মোচিত হতে যাচ্ছে।

ট্যাগস :

ভিভো ওয়াই৩২: আসছে একটি নির্ভার দিনের সঙ্গী

আপডেট সময় : ০৮:০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬