ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভারত মহাসাগরে চীনের মাছ ধরার জাহাজ উল্টে ৩৯ ক্রু সদস্য নিখোঁজ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩ ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভারত মহাসাগরে একটি চীনা মাছ ধরার জাহাজ ডুবে গেছে, যার ৩৯ জন ক্রু সদস্য নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে ১৭ জন চীনা, ১৭ ইন্দোনেশিয়ান এবং ৫ ফিলিপিনো নাবিক রয়েছেন। বুধবার চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার বেইজিংয়ের স্থানীয় সময় ভোর ৩টার দিকে গভীর ভারত মহাসাগরে জাহাজটি উল্টে যায়। তল্লাশি ও উদ্ধার অভিযান চললেও এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ নাবিকদের উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে চীনের শ্যানডং প্রদেশ ভিত্তিক পালাই জিংলু ফিশারী কোম্পানি লিমিটেডের গভীর সমুদ্রে মাছ ধরার জাহাজটির নাম ‘লুপাং ইউআনইউ ০২৮’।

চীনের মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ সেন্টার দুর্ঘটনার খবর প্রতিবেশী দেশগুলোকে জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং অন্যান্য দেশে তাদের মিশনগুলোকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সমন্বয়ের নির্দেশ দিয়েছে।

সিজিটিএন জানিয়েছে, দুর্ঘটনার পর প্রেসিডেন্ট শি চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয় এবং শ্যানডং প্রদেশের কর্তৃপক্ষকে পরিস্থিতি মূল্যায়ন করতে এবং অতিরিক্ত উদ্ধার বাহিনী মোতায়েন করার জন্য দ্রুত দুর্যোগ মোকাবিলা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তিনি সমুদ্রে সমন্বিত আন্তর্জাতিক অনুসন্ধান ও উদ্ধার সহায়তা এবং নিখোঁজ নাবিকদের উদ্ধারে সকল প্রচেষ্টার আহ্বান জানান।

ভারত মহাসাগরে চীনের মাছ ধরার জাহাজ উল্টে ৩৯ ক্রু সদস্য নিখোঁজ

আপডেট সময় : ০৫:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩