ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জি-২০ বৈঠক বয়কট করলো ৪টি দেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ২৮০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জি-২০ বৈঠক বয়কট করেছে ৪টি দেশ। চীন আগেই জানিয়েছিল, পরে সৌদি আরব, তুরস্ক এবং মিশরও কাশ্মীরে জি-২০ বৈঠক বয়কট করেছে। যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভারত এই বছর জি-২০ শীর্ষ সম্মেলনের সভাপতি।

সেই উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে ‘জি-২০ প্রস্তুতি সভা’। এতে অংশ নিচ্ছেন জি-২০ দেশগুলোর প্রতিনিধিরা। সেপ্টেম্বরে বিশ্ব নেতারা ভারতে আসবেন বৈঠকে যোগ দিতে। কিন্তু তার আগেই তৈরি হল নতুন বিতর্ক।

কাশ্মীরে অনুষ্ঠিত বৈঠকে মোট চারটি দেশ যোগ দিতে অস্বীকৃতি জানায়। চীন আগেই বলেছিল যে তারা কাশ্মীরে আয়োজিত কোনো বৈঠকে অংশ নেবে না। শেষ মুহূর্তে তারা তাদের প্রতিনিধিদের প্রত্যাহার করে নেয়। এর আগে চীনও অরুণাচলের বৈঠকে যোগ দিতে আপত্তি জানিয়েছিল।

এরপর একে একে আরও তিনটি দেশ কাশ্মীর বৈঠকে যোগ দিতে অস্বীকার করে। ২২ থেকে ২৪ মে কাশ্মীরের শ্রীনগরে জি-২০ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছিল। চীনের পর, তুর্কিও জানিয়েছে যে তারা বৈঠকে অংশ নেবে না।

এরপর সৌদি আরব ও মিশরও কাশ্মীর সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়। সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে ভারতীয় প্রতিনিধি মেজাজ হারিয়ে ফেলেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এক ফরাসি সাংবাদিক এই প্রশ্ন করেছেন বলে জানা গেছে। বৈঠকটি ছিল মূলত শ্রীনগরের পর্যটন নিয়ে।

শেষ পর্যন্ত, ১৬টি দেশের ৬০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। চারটি দেশের একজন প্রতিনিধিও অংশ নেননি। এদিকে, কাশ্মীরে জি-২০সম্মেলন আয়োজন নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে। গুলমার্গেও বৈঠকের আয়োজন করা হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এরপর সৌদি আরব ও মিশরও কাশ্মীর সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায়।
শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় ৭০ কিলোমিটার। পাহাড়ি গুলমার্গ ভেন্যু শেষ মুহূর্তে বাতিল করা হয়। প্রকাশ্যে না বললেও সূত্র বলছে, নিরাপত্তার কারণে জায়গাটি বাতিল করা হয়েছে। শ্রীনগরে সব মিটিং হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জি-২০ বৈঠক বয়কট করলো ৪টি দেশ

আপডেট সময় : ০২:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩