ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া চৌমাথা সড়কের বেহাল দশা, সংস্কারে আশ্বাস দিলেন এমপি ইলেন ভুট্টা Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ

ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১০

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ২৮৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ভারতের মণিপুর রাজ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন। (১৫ মে) এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ভারতীয় সেনা কর্মকর্তারা। তাদের দাবি, নিহতরা সবাই ‘সন্ত্রাসী’।পূর্বাঞ্চল কমান্ড জানিয়েছে, ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের একটি ইউনিট এই অভিযান পরিচালনা করে।সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী জানায়, ১৪ মে চান্ডেল জেলার খেংজয় তহসিলের নিউ সামতাল গ্রামের কাছে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে স্পিয়ার কর্পসের অধীন আসাম রাইফেলস অভিযান শুরু করে।‘অভিযানের সময় সন্ত্রাসীরা প্রথমে গুলি ছোড়ে, এতে বাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং কৌশলগত অবস্থান নিয়ে পাল্টা গুলি চালায়। সংঘর্ষে ১০ জন সন্ত্রাসী নিহত হয় এবং উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।’ ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলমান। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, মণিপুরের পাহাড়ি এলাকা বিশেষ করে ভারত-মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চল দীর্ঘদিন ধরেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কার্যকলাপে উত্তপ্ত। সেখানে সেনা ও নিরাপত্তা বাহিনী নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে থাকে।

ট্যাগস :

ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১০

আপডেট সময় : ০২:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫