ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা Logo চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্বের: পানিসম্পদ মন্ত্রী Logo হাম ও সংশ্লিষ্ট উপসর্গে দেশে আরও ১১ শিশুর মৃত্যু Logo বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা Logo গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ‘জিএইউ ধান-৪’: স্বল্পমেয়াদে উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo সন্ধ্যা ৬টার আগেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। Logo মিলবে ছুটির সুযোগ টানা ৫ দিনের Logo নিখোঁজ মার্কিন বিমানসেনা নিয়ে রহস্য ঘনীভূত করছে ইরান

যুদ্ধের দামামা

ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ৩১০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী- দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে টানা ১০ দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে।এমন আবহে ভারতকে এবার কড়া বার্তা দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে।  রাশিয়ান ব্রডকাস্টার আরটি’কে দেওয়া সাক্ষাৎকারে খালিদ জামালি বলেছেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে।  মস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ এই কুটনীতিবিদ দাবি করেছেন যে ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ আছে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমাদের ধারণা এটি (হামলা) ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন। কাশ্মীরে হামলার কারণে ভারত যে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি করেছে- একে যুদ্ধের সামিল হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের এই কর্মকর্তা।  খালিদ জামালি সতর্ক করে বলেছেন, নিমাঞ্চলের নদীর পানি দখল, প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে প্রবাহিত করার যেকোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে। এবং এর জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে।   এর আগে গত শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, চুক্তি লঙ্ঘন করে ভারত সিন্দু নদের ওপর কোনও অবকাঠামো নির্মাণ করলে তাতে হামলা চালাবে পাকিস্তান।

ট্যাগস :

যুদ্ধের দামামা

ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের

আপডেট সময় : ১২:১৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫