ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এক মাসের জল্পনার অবসান, নতুন গল্প নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’ Logo বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে মাশরাফির শ্রদ্ধা, ফেসবুকে লিখলেন ‘বিনম্র শ্রদ্ধা’ Logo বেলজিয়ামে বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের গুপ্তধন Logo ১৫ আগস্টের আগে অস্থির বাংলাদেশ: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগের কয়েক সপ্তাহে কী ঘটেছিল Logo ধামরাইয়ে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার Logo বাঞ্ছারামপুরের জনবান্ধব ইউএনও তরিকুল ইসলামের বদলিতে চরম ক্ষোভ Logo ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সংকটের নেপথ্যে কারা? ডিজিএমকে ঘিরে নানা প্রশ্ন  Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনেও কাটেনি গ্যাস সংকট, দুর্ভোগে ২৬ হাজার গ্রাহক Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি

ব্রিতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মাসব্যাপি প্রশিক্ষণের সমাপনী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ২১২ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
ব্রিতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মাসব্যাপী “আধুনিক ধান চাষাবাদ কৌশল এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ব্রি সদর দপ্তরের প্রশিক্ষণ ভবনের কনফারেন্স রুমে প্রশিক্ষণ বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির উচ্চ শিক্ষা ও গবেষণা সমন্বয়কারী ড. মুন্নুজান খানম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষিতত্ত্ব বিভাগের সিএসও এবং প্রধান ড. মো. শহিদুল ইসলাম, ফলিত গবেষণা বিভাগের সিএসও এবং প্রধান ড. মো. হুমায়ুন কবির, খামার ব্যবস্থাপনা বিভাগের সিএসও এবং প্রধান সিরাজুল ইসলাম।

প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জাকিব হোসেন, নুরনাহার, মো. মনিরুজ্জামান। প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করেন নারায়নগঞ্জের বীজ প্রত্যয়ন কর্মকর্তা মুহাইমিনুল ইসলাম, দ্বিতীয় স্থান অধিকার করেন মানিকগঞ্জের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক শামসুন্নাহার এবং তৃতীয় হন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রতন মিয়া।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিনিয়র লিয়াঁজো অফিসার মোহাম্মদ আব্দুল মোমিন। অনুষ্ঠানে ব্রি’র সকল বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে ড. মো. শাহজাহান কবীর বলেন, চতুর্থ শিল্প বিপ্লব কৃষি বিজ্ঞানীদের হাত ধরেই বাস্তবায়ন হবে। আপনাদের হাত ধরেই দেশ উন্নত দেশে পরিণত হবে। সুতরাং, এই প্রশিক্ষণটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি সম্পর্কে নতুন অনেক জ্ঞান অর্জন করার সুযোগ পেয়েছেন।

তিনি বলেন, বর্তমানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এই অর্জন ধরে রাখা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান দিয়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আরও সামনে এগিয়ে যাব এমনটাই আমরা প্রত্যাশা করি। অনুষ্ঠানে ব্রির মহাপরিচালক দেশ ও জাতির কল্যাণে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান।
প্রশিক্ষণে ৩০ জন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শুরু হয়েছে ১৪ মে ২০২৩ খ্রিস্টাব্দ।

ব্রিতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মাসব্যাপি প্রশিক্ষণের সমাপনী

আপডেট সময় : ০৮:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩