ঢাকা ০৮:১০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা Logo চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্বের: পানিসম্পদ মন্ত্রী Logo হাম ও সংশ্লিষ্ট উপসর্গে দেশে আরও ১১ শিশুর মৃত্যু Logo বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা Logo গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ‘জিএইউ ধান-৪’: স্বল্পমেয়াদে উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo সন্ধ্যা ৬টার আগেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। Logo মিলবে ছুটির সুযোগ টানা ৫ দিনের

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ঢল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৮৭২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
মহাষ্টমী স্নান উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। পাপ মোচনে তিতাস নদীতে তীর্থে  আজ ভোর থেকে দল বেঁধে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার গোকর্ণঘাট তিতাস নদীতে অষ্টমী গঙ্গাস্নানে নেমেছে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের ঢল। জেলার বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা গোকর্নঘাট তিতাস নদীর তীরে এসে সমবেত হয়। প্রতিবছরের মতো এ বছরের চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হচ্ছে। নদীর পবিত্র জলে এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে ভক্তরা পরিবারের মঙ্গল কামনার পাশপাশি দেশ জাতির কল্যানে তারা বিশেষ প্রার্থনা করেছে। এদিকে ঐতিহ্যবাহী এ গঙ্গাস্নানকে কেন্দ্র করে তিতাস নদীর তীর ঘেষে বসেছে বাঙ্গালির ঐতিহ্য লৌকজ মেলা। মেলায় নাগরদোলা, হরেক রকম বাহারী খাবার মুড়ি-চিড়া, মাঠা, মঠ, তিল্লাই,বাতাসা, মাটির তৈরি হাড়ী,পাতিলসহ বিভিন্ন রকম বাহারী খেলনার দোকানের পসরার পাশপাশি হরেক রকমের মনোহরি দোকান সাজিয়েছে দোকানিরা। এ বছর অন্যান্য বছরের চেয়ে ভক্ত সমাগম অনেক বেশী।

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ঢল

আপডেট সময় : ০৫:০২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩