ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জলশায় ভরাটের প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১৬২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জলাশয়ে অবৈধভাবে বালু ভরাট করায় মানববন্ধন ও প্রতিবাদ করেছে স্থানীয় এলাকাবাসী। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় হরন এলাকার স্থানীয় শতাধিক এলাকাবাসী এই মানববন্ধন করেন। মাবনবন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, আশিকুল ইসলাম ও উম্মেদ গংসহ এলাকার কিছু ভূমিদস্যু রেল লাইনের জলাশয়ের জায়গা লিজ নেওয়ার কথা বলে প্রকাশ্যেই ভেকু দিয়ে বালু ফেলে ভরাট করছেনে। এতে স্থানীয় লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

তারা আরও জানান, সরকারি রেলওয়ের জায়গা লিজ নেওয়ার নাম করে ভূমিদস্যুরা যেন জলাশয় ভরাট করতে না পারে। সে বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করেন তারা। এসময় এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন, নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য বেলাল মিয়া, আমেনা বেগমসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

স্থানীয়রা জানান, আশিকুল ইসলাম বড় হরণ ইসলামিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও উম্মেদ হাসান অভিভাবক সদস্য। রেলের জলাশয়ের ৩৮ শতক জায়গা মৎস্য লিজ এনেছেন হোসেন মিয়া। এছাড়া হোসেন মিয়া, আব্দুল্লাহ আল বাকি বিল্লাহ, আওয়াল মিয়া, সাবেক ইউপি সদস্য সালাম মিয়া, দেলোয়ার হোসেন, শাহনূর ইসলাম ও হানিফ মিয়া রেলওয়ের কাছ থেকে সাড়ে ৩৮ শতক জায়গা বানিজ্যিক লিজ এনেছেন। কিন্তু তাদের জায়গা আশিকুল ও উম্মেদ দখলে নিয়েছেন। হোসেন মিয়ার লিজ নেওয়া জলাশয়ের জায়গায় বালু ফেলে ভরাট করছেন আশিকুল ও উম্মেদ। তবে অভিযোগ অস্বীকার করে উম্মেদ হাসান বলেন, জলাশয়ের জায়গাটি আমরা মাদ্রাসার নামে রেলওয়ের কাছ থেকে বানিজ্যিক লিজ এনেছি। জায়গাটি বালু ফেলে ভরাটের জন্য রেলওয়ের কানুনগো আমাদের মৌখিক নির্দেশ দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ের জলশায় ভরাটের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩