ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

ব্রাহ্মণবাড়িয়ায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ভারতে পালানোর সময় গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩ ১৯০ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে পালানোর প্রস্তুতিকালে আল আমিন (৩৫) নামে এক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ।
আজ ভোরে উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের সীমান্তবর্তী ইকরতলী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আল আমিন উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড় গ্রামের মনু মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন, ‘আল আমিন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে অন্তত ১০টি মামলা আছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এরমধ্যে গত ১৭ মে একটি ইয়াবার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।’

ওসি আরো বলেন, ‘আদালত কারাদণ্ডাদেশ দেওয়ার পর সে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে আসছিল। আজ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সীমান্তবর্তী ইকরতলী গ্রামে অভিযান চালায়। অভিযানে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আল আমিনকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ভারতে পালানোর সময় গ্রেফতার

আপডেট সময় : ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩