ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo অপরাধ জগতের গটফাদার মোল্লা কাউসার ব্যারের হাতে গ্রেফতার। Logo বেতন-ভাতা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের আন্দোলনের Logo নাহিদ রানার ঝড়: পাকিস্তানের পাঁচ উইকেট একাই তুলে নিলেন বাংলাদেশের পেস মাস্টার Logo জাইমা রহমান আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে Logo ‘ব্যর্থ প্রেমের’ নায়ক বাপ্পারাজের জন্মদিন উদযাপন Logo হিরো আলম জামিনের পর সাংবাদিকদের সামনে আসবেন Logo আগামীকাল সংসদে উপস্থিত থেকে ভাষণ দিবেন রাষ্ট্রপতি Logo বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ইরানের দাবি: যুক্তরাষ্ট্র তেলের বাজার নিয়ন্ত্রণে ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মিলন মেলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৩১১ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মিলন মেলা।আজ দুপুরে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ৫২ তম মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিওর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, মুক্তিযোদ্ধা দাবী বাস্তবায়ন পরিষদ ও সম্মিলিত মুক্তিযোদ্ধা পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার যৌথ আয়োজনে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, মুক্তিযোদ্ধা আবু হোরায়রা প্রমূখ। এ সময় বক্তারা বলেন, এখনো আমরা যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছি তাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমাদের পরিচিতি একটাই তা হচ্ছে আমরা সবাই বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকার গঠনে, স্বাধীনতার পর সংবিধান তৈরীতে যার ভূমিকা ছিল, ১৫ই আগস্টের পর খুনি মোস্তাককে যিনি রাষ্ট্রপতি মানতে অস্বীকার করেছিলেন ব্রাহ্মণবাড়িযার কৃতি সন্তান আইনমন্ত্রীর পিতা এডঃ সিরাজুল হক বাচ্চু মিয়া, প্রয়াত জননেতা লুৎফুল হাই সাচ্চু জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন, জননেতা মাহবুবুল আলম ভুইয়াসহ মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করেন। এদিকে মিলন মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে চার শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের মিলন মেলা

আপডেট সময় : ০৭:২৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩