ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ইমনের ২য় মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ Logo বড়ইয়ায় নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার রাস্তা সংস্কার করলেন সমাজসেবক আতিকুর রহমান আতিক Logo অন্ধকারে নিমজ্জিত মিনি পর্যটনখ্যাত ব্রাহ্মণবাড়িয়া টু বিজয়নগর সড়ক, ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা Logo বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট, শাকিরা-ম্যাডোনা-জাস্টিন বিবারের পারফরম্যান্স নিশ্চিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবার গৃহবন্দী, ৩ দিন অনাহারে শিশুসহ পরিবারের ৬ সদস্য  Logo ধামরাইয়ে দুর্ধর্ষ ডাকাতি Logo ইরান সংকটে ট্রাম্পের সামনে দীর্ঘমেয়াদি সংঘাতের আশঙ্কা, বলছে নিউইয়র্ক টাইমস Logo রাজাপুরের বড়ইয়ায় মেম্বার প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের মতবিনিময় সভা Logo অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার প্রতিবাদে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ১৭৭ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিয়াল্লিশ্বর গ্রামে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিয়াল্লিশ্বর গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এবং মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়। ​শনিবার ১৩ জুন  বিকাল ৫ টায় বিয়াল্লিশ্বর (মীরবাড়ি) এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘ঐক্যবদ্ধ বিয়াল্লিশ্বর যুবসংঘ, ব্রাহ্মণবাড়িয়া’ এই অনুষ্ঠানের আয়োজন করে এবং এতে সহযোগিতা প্রদান করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছরিন আক্তার, ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী উপ-পরিচালক মোঃ জুয়েল,
​উক্ত মাদকবিরোধী ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শহীদ মীর মুগ্ধের গর্বিত পিতা মীর মুস্তাফিজুর রহমান (বাবুল)। সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা ও কুফল তুলে ধরে সমাজ থেকে মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। আরো উপস্থিত ছিলেন, রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মশিউর রহমান সেলিম, মীর সাইফুল ইসলাম রিফাত, কবির মেম্বার, মানিক মেম্বার, মোজাম্মেল হক খোকন, আরাফাত জান, সোহাগ মিয়া, মোহাম্মদ নাঈম, জাহিদুর রহমান, নুরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন হামিম স্যার, এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬