ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাট থেকে রিভলবার-গুলিসহ যুবক আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ১৮৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ মোঃ ইউসুফ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ মে) রাতে জেলা শহরের কালাইশ্রীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইউসুফ ওই এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কালাইশ্রীপাড়াস্থ ইউসুফদের বহুতল ভবনের ৪র্থ তলায় অভিযান চালানো হয়। এ সময় ইউসুফের ফ্ল্যাটের সিলিং থেকে কৌশলে লুকিয়ে রাখা একটি রিভলবার ও ২ রাউন্ড গুলি জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন, ইউসুফ উচ্ছৃঙ্খল প্রকৃতির এবং পরিবারের সদস্যদের সাথে জায়গা জমি নিয়ে তার বিরোধ চলছে। তার কাছে অস্ত্র থাকার বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাট থেকে রিভলবার-গুলিসহ যুবক আটক

আপডেট সময় : ০৭:১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩