ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১২৭ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন পরিষদের অষ্টগ্রাম বন্দে লিজকৃত একটি পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ২০ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত ১৭ আগস্ট ভোরে এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী লাকী বেগম (৩৫) বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগসূত্রে জানা যায়, ঘাটূরা এলাকার খোকন খন্দকারের স্ত্রী লাকী বেগম উক্ত পুকুরটি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের মাছ চাষ করে আসছিলেন। স্থানীয় পূর্ব বিরোধের জের ধরে গত ১৭ আগস্ট আনুমানিক ভোর ৫ টার দিকে অভিযুক্তরা পুকুরে বিষ প্রয়োগ করে। পরবর্তীতে সকালে পুকুরে বিপুল পরিমাণ মাছ মরে ভেসে উঠতে দেখা যায়, যার আনুমানিক ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। ​মামলার নথিতে অভিযুক্ত হিসেবে ঘাটূরা এলাকার মৃত মির্জালী খন্দকারের ছেলে হাসমত খন্দকার (৪৯) এবং রাফিজ খন্দকারের ছেলে মোজাহিদ খন্দকার (২০)-সহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। বাদীর দাবি, আসামিরা এলাকায় দাঙ্গাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির লোক এবং তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী লাকী বেগম জানান, “পূর্ব শত্রুতাবশত আমাদের সর্বস্বান্ত করার উদ্দেশ্যেই আসামিরা পরস্পর যোগসাজশে পুকুরে বিষ দিয়েছে। আমরা এই জঘন্য অপরাধের সঠিক তদন্ত ও আসামিদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
​পুলিশ সূত্রে জানা গেছে, লিখিত অভিযোগটি প্রাপ্তির পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধন, থানায় অভিযোগ

আপডেট সময় : ০৮:৪৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬