ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ চোরাকারবারী গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৯৯ বার পঠিত
মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিদেশি ব্র্যান্ডের ৩০ কার্টুন সিগারেটসহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ২৭ জুলাই সকাল ১০ টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মজিবুর রহমান (পিতা: নুর আহমদ) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। সে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার দক্ষিণ রুপকানিয়া গ্রামের বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিদেশি ব্র্যান্ডের ৩০  কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা সিগারেটগুলো বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি সিগারেটসহ চোরাকারবারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬