ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা

ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১৩০ বার পঠিত

মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ (১৬) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার কুট্টাপাড়া মোড়ে বিপুল সংখ্যক এলাকাবাসী এই বিক্ষোভ কর্মসূচী পালন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জিহাদের বাবা আজগর আলী, ভাই জিসান, নাছির খন্দকার, জনি খন্দকার, রনি খন্দকার, বিএনপি নেতা রসুন আলী, সাবেক ইউপি সদস্য মনজুর প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিহাদকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ কারণে বাধ্য হয়ে তারা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। তারা দ্রুত আসামীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। প্রায় ঘন্টাব্যাপী চলা অবরোধ কর্মসূচীর কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুর কাদের ভূঁইয়া, বিএনপির নেতা আনোয়ার হোসেন মাস্টার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনাস্থলে উপস্থিত হন। তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, শুক্রবার ১০ জুলাই রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কিশোর জিহাদকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা আজগর আলী বাদী হয়ে ১২ জুলাই সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ 

আপডেট সময় : ০৯:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬