ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ Logo সায়মন তারিকের নেতৃত্বে এফডিসিতে ‘চলচ্চিত্র কল্যাণ সোসাইটি’র আত্মপ্রকাশ Logo ব্যালন ডি’অরের দৌড়ে মেসির প্রত্যাবর্তন, মনোনয়ন পেলেন না রোনালদো Logo বন্যার পর তিব্বতে ৫.৩ মাত্রার ভূমিকম্প, নেপালেও অনুভূত কম্পন Logo আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১১০৮ টাকা Logo ১২ বছরের পথচলা উদযাপন: দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ৮০% পর্যন্ত ফ্ল্যাশ সেল, ব্র্যান্ড রাশ আওয়ার ও ৬৪ জেলায় ফ্রি ডেলিভারির বিশেষ সুযোগ Logo জবিতে ২০ শিক্ষার্থীর চলচ্চিত্র প্রদর্শন, অনুষ্ঠিত হলো ‘৩৫ মিলিমিটার-২০২৬’ উৎসব Logo ঢাকাতেও বিদ্যুৎ সংকটের প্রভাব থাকবে, জানাল সরকার Logo বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন মার্ক চ্যাপম্যান

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ২০৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষের ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস জেরাইসে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ট্রাকটিতে করে একটি গ্রানাইট ব্লক নেওয়া হচ্ছিল। ওই সংঘর্ষের কারণে ব্লকটি বাসটির ওপরে পড়ে। এ কারণে যাত্রীরা বাসের ভেতর আটকা পড়ে ও আগুনে প্রাণহানির এ ঘটনা ঘটে।   ব্রাজিলের দমকল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ভোর ৪টার দিকে মিনাস জেরাইস রাজ্যের লাজিনহা শহরের কাছে সাও পাওলো থেকে আসা বাসটির টায়ার  ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর বাসটিতে আগুন ধরে যায়। একই সঙ্গে আরেকটি গাড়ি পেছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। তবে সে গাড়ির যাত্রীরা বেঁচে গেছে। কয়েক ঘণ্টার চেষ্টায় অগ্নিনির্বাপণকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এবং ভেতরে আটকে থাকা মৃতদেহগুলো উদ্ধার করেন। সামরিক দমকল বিভাগ প্রাথমিকভাবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২২ জন বলে জানিয়েছিল। পরে তা বেড়ে ‘৩২ থেকে ৩৫’ জনে পৌঁছেছে বলে জানানো হয়। কর্মকর্তারা আরো জানান, মৃতদেহগুলোর অবস্থা বিবেচনায় একটি নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব নয়। পরে ব্রাজিল পুলিশ ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে, হাসপাতালে আরও ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। খবর আনাদোলু এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি দুর্ঘটনাটিকে ‘ভয়াবহ শোকগাথা’ হিসেবে উল্লেখ করেছেন। পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোয় ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি।

ট্যাগস :

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪