ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে এনসিপি নেতাকর্মীরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫ ৩০৬ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পুলিশের ব্যারিকেড ভেঙে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের প্রবেশ গেইটের সামনে অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতাকর্মীরা। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে তাদের এই অবস্থান।বুধবার (২১ মে) দুপুর ১২টার পর বিক্ষোভ শুরু করে এনসিপি। এর আগে মিছিল নিয়ে আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে জড়ো হয় দলটির নেতাকর্মীরা। এনসিপির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ শুরুর ঘণ্টাখানেক পর পুলিশের ব্যারিকেড ভেঙে নির্বাচন ভবনে ঢোকার চেষ্টা করেন এনসিপি নেতাকর্মীরা। ভবনে প্রবেশ করতে না পরে গেইটের সামনে স্লোগান দিতে দেখা গেছে তাদের। এ সময় তারা স্লোগান দিচ্ছিলো ‘এ মুহূর্তে দরকার স্থানীয় সরকার’।এদিকে নির্বাচন কমিশনের প্রবেশের গেইটের সামনে ও পিছনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবনের সামনের রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র‌্যাব এবং সেনাসদস্যদের সতর্ক উপস্থিতি দেখা যায়।কর্মসূচির শুরু থেকে এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতাকর্মীরা মাইকে বক্তব্য দেন।এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আমরা আজকে স্থানীয় সরকার নির্বাচন ও ইসি পুনর্গঠনের দাবিতে এখানে একত্রিত হয়েছি। এ দাবিগুলো মূলত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কিন্তু, আমরা বেশ কিছু দিন ধরে লক্ষ্য করছি নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এ কারণে আমরা এখানে বিক্ষোভ করছি।’

ট্যাগস :

ব্যারিকেড ভেঙে ইসি ভবনের সামনে এনসিপি নেতাকর্মীরা

আপডেট সময় : ০২:৫৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫