ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

ব্যাপক সংঘর্ষের পর পল্টন মোড় আওয়ামী লীগের দখলে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৫৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

পল্টন মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাল্টাপাল্টি হামলা করে পল্টন মোড় দখলে নেন।

বঙ্গবন্ধু এভিনিউ থেকে বায়তুল মোকাররম দক্ষিণ গেট হয়ে পল্টন মোড় দখল করে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি জলকামান রায়ট কার আছে সেখানে।

শনিবার (২৮ অক্টোবর) বেলা ৩টার দিকে পল্টন মোড়ে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

ডিএমপি কার্যালয় থেকে কাকরাইল অভিমুখে যাওয়ার সময় আওয়ামী লীগের কর্মীদের বহনকারী পাঁচটি পিকআপ ভ্যান-বাসে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। এরপর গাজীপুর মহানগর আওয়ামী লীগের কর্মীদের বহনকারী বাসে হামলা চালায় তারা। এরপরই কাকরাইলে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

সূত্রের মাধ্যমে জানা গেছে, দুপুর ১টার পর থেকে সংঘর্ষ শুরু হয়ে এখনো চলছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনে। পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে রাজমনি মোড়ের দিকে অগ্রসর হচ্ছে। বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছে। পুলিশ রাবার বুলেট, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে।

একপর্যায়ে কাকরাইলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়। যদিও এখন চলছে ধাওয়া পাল্টা ধাওয়া।

ব্যাপক সংঘর্ষের পর পল্টন মোড় আওয়ামী লীগের দখলে

আপডেট সময় : ০৪:৪৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩