ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

ব্যর্থ হওয়ায় পুরো নির্বাচক কমিটিকেই বরখাস্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ২০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

পাকিস্তান দল ফেভারিট হিসেবে বিশ্বকাপ খেলতে এসেছিল। কিন্তু লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। এমন ব্যর্থতার কারণে পুরো নির্বাচক কমিটিকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের ‘সামা টিভি’ জানিয়েছে যে সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক বিশ্বকাপের মাঝামাঝি প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন। এবার নির্বাচক কমিটির বাকি সদস্য- তৌসিফ আহমেদ, ওয়াজাহাতুল্লাহ ওয়াস্তি এবং ওয়াসিম হায়দারকে বরখাস্ত করেছেন পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন জানা আশরাফ।

আগামী দুই-তিন দিনের মধ্যে নতুন নির্বাচক কমিটি ঘোষণা করা হবে। তবে নতুন কমিটির প্রধান হিসেবে সাবেক ক্রিকেটারদের মধ্য থেকে কাউকে বেছে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপ খেলে পাকিস্তান দল দেশে ফেরার পর সাবেক ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন পিসিবির শীর্ষ কর্মকর্তারা। ওই বৈঠকে মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর ও ওয়াহাব রিয়াজের মতো সাবেক ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আলোচনা করেই বাছাই কমিটি করা হবে বলে ধারণা করা হচ্ছে

এদিকে বিশ্বকাপের পর পাকিস্তান দলের বোলিং কোচের দায?িত্ব ছেড়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরনে মরকেল। শোনা যাচ্ছে শিগগিরই পুরো কোচিং স্টাফকে বরখাস্ত করা হবে।

ব্যর্থ হওয়ায় পুরো নির্বাচক কমিটিকেই বরখাস্ত করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

আপডেট সময় : ০৬:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩