ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান Logo দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনায় সরকার: সেতুমন্ত্রী Logo পুলিশকে ‘ম্যানেজ’ করার মানসিকতাই দুর্নীতির মূল উৎস: হাসনাত আবদুল্লাহ Logo বাংলাদেশ সীমান্তে কাঁটাতার স্থাপনে প্রস্তুতি, দেড় মাসের মধ্যে জমি পাচ্ছে বিএসএফ

বেস্ট ফিচার ফিল্ম পুরস্কার অর্জন করেছে জয়ার ‘নকশিকাঁথার জমিন’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে ‘নকশিকাঁথা জমিন’ সেরা ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে। আকরাম খান পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। ছবিটি সহ-প্রযোজনা করেছে টিএম ফিল্মস।

জানা গেছে, প্রায় ৭০০ চলচ্চিত্র থেকে বাছাই করে ‘নকশিকাঁথার জমিন’সহ আটটি চলচ্চিত্র মনোনীত হয় শ্রেষ্ঠ কাহিনিচিত্রের প্রতিযোগিতা বিভাগে। ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলা এই উৎসবে ২৮ তারিখ কোরিয়ান সময় সকাল ১০টায় ‘নকশিকাঁথার জমিন’ প্রদর্শিত হয়। ২৯ তারিখে উৎসবের সমাপনী অনুষ্ঠানে চলচ্চিত্রটিকে শ্রেষ্ঠ কাহিনি চিত্রের পুরস্কার প্রদান করা হয়।

প্রযোজক আকরাম খান বলেন, ‘স্বাধীনধারার শিল্পসম্মত চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এ উৎসবে পুরস্কার পাওয়ায় আমি খুবই অনুপ্রাণিত। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রের আন্তর্জাতিক মহলের স্বীকৃতি আমাদের আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অজানা ইতিহাসেরই স্বীকৃতি।’

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে এই সিনেমায় একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলো তুলে ধরেছেন পরিচালক। এতে দুই বোন হিসেবে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে ইরেশ যাকের ও রওনক হাসানকে। দুই ভাই দিব্যা জ্যোতি এবং সৌম্য জ্যোতি দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন।

এর আগে, ছবিটি এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ভারতের ‘ ‘আইএফএফআই’ এ ইউনেস্কো গান্ধী পদকের জন্য মনোনীত হয়েছিল। এছাড়াও, ‘নকশিকাঁথা জমি’ বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান প্রতিযোগিতায় তৃতীয় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।

টিএম ফিল্মসের পক্ষ থেকে প্রযোজক ফারজানা মুন্নি জানান, বাংলাদেশিরা শিগগিরই আরও কয়েকটি আন্তর্জাতিক উৎসবে গিয়ে ‘নকশিকাঁথার জমিন’ দেখতে পারবেন।

বেস্ট ফিচার ফিল্ম পুরস্কার অর্জন করেছে জয়ার ‘নকশিকাঁথার জমিন’

আপডেট সময় : ০৫:৪৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩