ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১৫৩ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। এতে আহত হয়ে অপর তরুণ হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকাল ৭টার দিকে উপজেলার কদমতলী এলাকায় লাখপুর-হাতিরদিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম দিপু চন্দ্র মনিদাস (২৩)। তিনি মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামের মনিদাসপাড়া এলাকার কাজল চন্দ্র মনিদাসের ছেলে। আহত তরুণ হলেন সবুজ চন্দ্র মনিদাস (২২)। তিনি একই এলাকার সুভাষ চন্দ্র মনিদাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিপু চন্দ্র ও সবুজ চন্দ্র উপজেলার হাতিরদিয়া বাজারে গিয়েছিলেন। বাজারের কাজ শেষ করে লাখপুর-হাতিরদিয়া সড়ক ধরে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন তাঁরা। সকাল ৭টার দিকে কদমতলী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি খালি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় দুজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দিপু মারা যান। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠান।

মনোহরদী থানা পুলিশ সূত্রে জানা যায়, বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। আহত হয়েছেন একই মোটরসাইকেল আরোহী অপর এক তরুণ। ঘটনার পর ট্রাক নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত

আপডেট সময় : ০৬:৩৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩