ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ডেঙ্গু প্রতিরোধে ব্রিতে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরণ Logo পটুয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত Logo পটুয়াখালীতে নিকাহ রেজিস্টার সমিতি ও মুসলিম কল্যান ঐক্য পরিষদের কলম বিরতি Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ধামরাইয়ে বিনামূল্যে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ Logo ইসি সানাউল্লাহ / প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে Logo শতক হাঁকিয়ে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪ ১৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল এসময় গার্ড অব অনার প্রদান করে। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

পরে শিখা অনির্বাণ প্রাঙ্গণে রক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে পৌঁছলে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান ।

পুষ্পস্তবক অর্পণের পর তিনি সশস্ত্র বাহিনী বিভাগে যান যেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এবং তিন বাহিনীর প্রধানরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪