ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবিতে সবাই খারাপ না, আবার ভালোও না: খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬ ১০৮ বার পঠিত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কন্ঠ ।। শনিবার ।। ২৮.০২.২০২৬ ।।

বর্তমান পরিচালনা পর্ষদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সাবেক পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বোর্ডে এখন তিনি দায়িত্বে না থাকলেও ক্রিকেট প্রশাসনের নানা বিষয় নিয়ে প্রকাশ্যে মতামত দিচ্ছেন নিয়মিত।

সাম্প্রতিক সময়ে বিসিবির কর্মকাণ্ড সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন সুজন। তার ভাষ্য, কয়েক মাস ধরে বোর্ডের কার্যক্রমে স্থবিরতা দেখা যাচ্ছে। ঘরোয়া ক্রিকেট আয়োজন না হওয়া, বিশ্বকাপে অংশগ্রহণে ব্যর্থতা এবং আরও কিছু সাম্প্রতিক ঘটনা দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক নয় বলে মনে করেন তিনি। তবে বোর্ডে সবাইকে এককভাবে দোষারোপ না করে তিনি বলেন, এখানে যেমন সমালোচনার জায়গা আছে, তেমনি সবার সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করাও ঠিক নয়।

প্রয়োজন হলে বোর্ডে পরিবর্তন আসতে পারে বলেও মত দেন সুজন। একই সঙ্গে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দায়িত্ব নেওয়ার পর ক্রিকেট বোর্ডকে আরও কার্যকরভাবে পরিচালনার উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তার মতে, শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাঠের খেলাকে সচল ও সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করা।

বিসিবিতে গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচনের ওপর গুরুত্বারোপ করে সুজন বলেন, সঠিক প্রক্রিয়ায় নির্বাচন হলে যোগ্য ব্যক্তিরাই নেতৃত্বে আসবেন। নির্বাচিত বোর্ডের বৈধতা মেনে নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে বোর্ডে পরিবর্তন বা পুনর্গঠনের বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে উল্লেখ করে সুজন বলেন, যোগ্য ব্যক্তিদের যথাযথ স্থানে আসাই দেশের ক্রিকেটের জন্য সবচেয়ে জরুরি।

ট্যাগস :

বিসিবিতে সবাই খারাপ না, আবার ভালোও না: খালেদ মাহমুদ সুজন

আপডেট সময় : ০৩:১৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬