ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানের দাবি: যুক্তরাষ্ট্রকে আলোচনার অনুরোধ করা হয়নি, Logo রাজাপুরে ধর্মীয় সম্প্রীতি ও নৈতিকতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত Logo ঢাকা মেডিকেল দেশের আস্থার প্রতীক, স্বাস্থ্যখাতে বড় সংস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ঢাকার ধামরাই রথযাত্রার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo পেনাল্টি মিসের কারণ জানালেন এমবাপে, দীর্ঘ ভিএআর পর্যালোচনায় মনোযোগ নষ্টের অভিযোগ Logo কক্সবাজারে বন্যার তীব্রতা বেড়েছে, দুই শিশুর মৃত্যু ও ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দি Logo কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ইউনিটই চালু, বেড়ে ১৭৯ মেগাওয়াটে পৌঁছেছে বিদ্যুৎ উৎপাদন Logo ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, শীর্ষ নেতাদের সঙ্গে আদালতে আত্মসমর্পণের ইঙ্গিত Logo ইরানের পাঁচ প্রদেশে মার্কিন হামলায় নিহত ১৪, আহত ৭৮; মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা Logo খোয়াই নদে বাঁধ ভেঙে হবিগঞ্জে ভয়াবহ বন্যা, প্লাবিত ২০টির বেশি গ্রাম

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জবি ছাত্রলীগের বৃক্ষরোপণ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ২০৮ বার পঠিত

সাকিবুল ইসলাম, জবি প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগের ‘Green Week’ কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করেছে।

আজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর নেতৃত্বে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও বৃক্ষরোপণ কমিটির আহবায়ক ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান খন্দকারকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চ ও সামাজিক বিজ্ঞান ভবনের পাশে, শহীদ মিনারের সামনে ও সায়েন্স ফ্যাকাল্টিতে বৃক্ষরোপণ করেন।

বৃক্ষরোপণের সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, ‘বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ এর প্রতিপাদ্য “Solution to Plastic Pollution” কে বিবেচনায় রেখে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে Smart-Clean-Healthy হিসেবে গড়তে তুলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচী পালন করেছে। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পরিবেশ রক্ষায় যে রূপরেখা প্রণয়ন করেছেন এবং কর্মপদ্ধতি গ্রহণ করেছেন তা বাস্তবায়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ।’

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জবি ছাত্রলীগের বৃক্ষরোপণ

আপডেট সময় : ০৭:৫১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩