ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আফটার-সেলসে রিয়েলমির নতুন মানদণ্ডঃ এক্সক্লুসিভ ‘১ আওয়ার সার্ভিস Logo অপরাধ জগতের গটফাদার মোল্লা কাউসার ব্যারের হাতে গ্রেফতার। Logo বেতন-ভাতা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের আন্দোলনের Logo নাহিদ রানার ঝড়: পাকিস্তানের পাঁচ উইকেট একাই তুলে নিলেন বাংলাদেশের পেস মাস্টার Logo জাইমা রহমান আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে Logo ‘ব্যর্থ প্রেমের’ নায়ক বাপ্পারাজের জন্মদিন উদযাপন Logo হিরো আলম জামিনের পর সাংবাদিকদের সামনে আসবেন Logo আগামীকাল সংসদে উপস্থিত থেকে ভাষণ দিবেন রাষ্ট্রপতি Logo বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক Logo ইরানের দাবি: যুক্তরাষ্ট্র তেলের বাজার নিয়ন্ত্রণে ভুয়া তথ্য ছড়িয়ে দিচ্ছে

বিশ্বের চলমান সংঘাতে মানসিক চাপে নোরা ফাতেহি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৫৫ বার পঠিত

বিশ্বজুড়ে সংঘাতে মানসিকভাবে ক্লান্ত: নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গবার ।। ০৩.০৩.২০২৬ ।।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান অস্থিরতা ও সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, বর্তমানে ভারতে অবস্থান করলেও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি তাকে ভীষণভাবে নাড়া দিচ্ছে। ভিডিওতে তিনি বলেন, সেখানে যে দৃশ্যপট দেখা যাচ্ছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং সাধারণ মানুষের জন্য বেদনাদায়ক। দীর্ঘদিন ধরে বিশ্বের নানা প্রান্তে সংঘাত ও মানবিক বিপর্যয় চলতে থাকায় মানুষ মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। নোরা আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যৎ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে—এমন ভাবনাই মানুষের মধ্যে ভীতি তৈরি করছে। তিনি জোর দিয়ে বলেন, নিরীহ মানুষের প্রাণহানি বন্ধ হওয়া উচিত এবং এই সংকটকালে পারস্পরিক সহমর্মিতা, প্রার্থনা ও মানসিক শক্তিই সবচেয়ে বড় ভরসা। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব এখন সম্ভবত একটি বড় পরিবর্তনের সময় পার করছে, যার প্রভাব মানুষের জীবনযাত্রায় মানসিক ও আর্থিক দুই ক্ষেত্রেই পড়তে পারে। এদিকে পেশাগত ব্যস্ততাও চলছে সমানতালে। সম্প্রতি ‘দিলবার কি আঁখোঁ কা’ গানে তার নাচের পরিবেশনা দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি কন্নড় ভাষার চলচ্চিত্র ‘কেডি: দ্য ডেভিল’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি।

ট্যাগস :

বিশ্বের চলমান সংঘাতে মানসিক চাপে নোরা ফাতেহি

আপডেট সময় : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬