ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হুথি মোকাবিলায় সৌদি আরবের পাশে সীমিত সহায়তা, সরাসরি যুদ্ধে নামছে না যুক্তরাষ্ট্র Logo ফেনীর নিহত যুবদল নেতা ও অসহায় পরিবারকে বাড়ি উপহার দিচ্ছেন তারেক রহমান Logo ব্রাহ্মণবাড়িয়া কাজী সমিতির নির্বাচনে বিজয়ী সভাপতি ইয়াহিইয়া মাসউদ, সাধারণ সম্পাদক নুরুল আলম Logo ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট ঘিরে ফের উত্তাপ, কনসার্ট বন্ধের দাবি, কওমি ঐক্য জোটের  Logo নওগাঁয় দৈনিক দেশ প্রতিদিনের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo ফিচার ফোন থেকে স্মার্টফোন—১৪ কোটিতে সিম্ফনির গৌরবযাত্রা Logo পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ Logo আকর্ষণীয় অফারে সাড়া ফেলছে ভিভো ভি৮০ লাইট Logo ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভুয়া ভাউচার, অর্থ লেনদেন, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালালচক্র তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালীর অপসারণ দাবি Logo ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পিএমসিসি ২০২৫ এর নিবন্ধন শুরু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৩৬৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক।। সোমবার।।০৭.০৭.২৫

ঢাকা বিভাগের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ‘পাবজি মোবাইল ক্যাম্পাস ক্লাব (পিএমসিসি) ২০২৫’-এর নিবন্ধন।তরুণদের জন্য জনপ্রিয় এই গেমিং প্রতিযোগিতার আয়োজনে আছে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স।

ইতিমধ্যে শক্তিশালী পারফরম্যান্স ও গেমিং ফিচারসমৃদ্ধ ফোনের জন্য প্রযুক্তিপ্রেমীদের দৃষ্টি কেড়েছে ইনফিনিক্স। এবার প্রতিযোগিতাকে ঘিরে আগ্রহ আরও বেড়েছে ব্র্যান্ডটির সম্ভাব্য নতুন গেমিং ফোনের খবরে। ধারণা করা হচ্ছে, ইনফিনিক্স আনতে পারে জিটি ৩০ প্রো—বাংলাদেশে জিটি সিরিজের প্রথম ফোন। গেমারদের জন্য তৈরি এই ফোনে থাকতে পারে ‘অল-ডে ফুল এফপিএস পারফরম্যান্স’, ‘জিটি ট্রিগার’, উন্নত কুলিং সিস্টেম এবং শক্তিশালী প্রসেসর; যা দীর্ঘ সময় ধরে নির্বিঘ্নে গেম খেলার অভিজ্ঞতা দেবে।

এবারের পিএমসিসি প্রতিযোগিতায় অংশ নিতে হলে কিছু শর্ত মানতে হবে। দলের সব সদস্যকে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে এবং সেই বিশ্ববিদ্যালয় টি হতে হবে ঢাকা বিভাগের আওতাভুক্ত। অংশগ্রহণ কারীদের বাংলাদেশে জন্মগ্রহণকারী হতে হবে অথবা বৈধ স্থানীয় ভিসাধারী হতে হবে। নিবন্ধনের সময় শিক্ষার্থীদের জমা দিতে হবে আইডি কার্ড, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রদত্ত প্রমাণপত্র অথবা সাম্প্রতিক টিউশন ফি জমার রসিদ। এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন কেবল বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থী কিংবা ২০২৫ সালে গ্র্যাজুয়েট হওয়া শিক্ষার্থীরা। পূর্ববর্তী ব্যাচের গ্র্যাজুয়েটরা এতে অংশ নিতে পারবেন না। একজন খেলোয়াড় কেবল একটি বিশ্ববিদ্যালয়কেই প্রতিনিধিত্ব করতে পারবেন। দলীয় নাম নিবন্ধনের সময়ই নির্ধারণ করতে হবে, যা পরে পরিবর্তন করা যাবে না।

অংশগ্রহণকারীদের সবাইকে পিএমএমসি বিডি ২০২৫ –এর অফিসিয়াল ডিসকর্ড সার্ভারে যুক্ত থাকতে হবে, কারণ প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় নির্দেশনা ও যোগাযোগ এই প্ল্যাটফর্মের মাধ্যমেই পরিচালিত হবে। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর দলগুলোকে গ্রুপভিত্তিক ভাগ করা হবে। সেখান থেকে সেরা ১৬টি দল পাবে চূড়ান্ত পর্বে খেলার সুযোগ।

ট্যাগস :

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পিএমসিসি ২০২৫ এর নিবন্ধন শুরু

আপডেট সময় : ০৪:৪২:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫