ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

বিশ্ববিদ্যালয়ে কর্মসংস্থানভিত্তিক শিক্ষা কার্যক্রমের নির্দেশ রাষ্ট্রপতির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩ ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উচ্চশিক্ষা শেষে কর্মসংস্থানের লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন। সোমবার (২৯ মে) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ইউজিসি চেয়ারম্যান কমিশনের সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে অবহিত করেন।

ইউজিসি চেয়ারম্যান শিক্ষার মান নিশ্চিত করতে এবং ভবিষ্যতে গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনার জন্য বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তথ্যপ্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশ দেন যেন প্রতিটি বিশ্ববিদ্যালয় গবেষণা কার্যক্রমকে অগ্রাধিকার দেয়।

রাষ্ট্রপতি স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় নিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের কথাও বলেন।
বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত সমাবর্তন অনুষ্ঠানের পরামর্শ দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ে কর্মসংস্থানভিত্তিক শিক্ষা কার্যক্রমের নির্দেশ রাষ্ট্রপতির

আপডেট সময় : ০৫:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩