ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী Logo বেনজীরকে ফেরাতে দুদকের ৬ মামলার নথি যাচ্ছে দুবাই Logo ফুলবাড়িয়ায় মলঙ্গী খাল পুনঃখননে নতুন প্রাণ ফিরছে রাধাকানাইয়ের কৃষি ও জনজীবনে: Logo ইরান চুক্তির পর হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত হবে শুক্রবার: ট্রাম্প Logo দিল্লিতে প্রবেশের অনুমতি শেষ মুহূর্তে মিললেও তা প্রত্যাখ্যান করি: জাহেদ উর রহমান Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে নজরে থাকবেন যারা, মেসি থেকে মাহরেজ পর্যন্ত Logo রাজাপুর বড়ইয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ

বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক মাস্টারপ্ল্যান তৈরি বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৬৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নাধীন “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর সম্প্রসারণ ও উন্নয়ন” প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক মাস্টারপ্ল্যান তৈরি বিষয়ে ওয়ার্কশপ আজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি, ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে একাডেমিক মাস্টার প্ল্যান উপস্থাপন করেন ড. মঈন-উস-সালাম, কনসালটেন্ট, (একাডেমিক) এবং ফিজিক্যাল মাস্টার প্লান উপস্থাপন করেন শেলটেক কনসালটেন্ট লিঃ এর কনসালটেন্টগণ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০৬০ সালের মাস্টার প্ল্যান উপস্থাপন করা হয় এবং শিক্ষকমন্ডলী তাঁদের মতামত প্রদান করেন। পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এম. ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সহযোগী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ অহিদুজ্জামান। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, একটি প্রতিষ্ঠানের মাস্টারপ্ল্যান তৈরি অতীব গুরুত্বপূর্ণ কাজ এবং এটি সফলভাবে তৈরি ও বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানটি আধুনিক ও নান্দনিক প্রতিষ্ঠানে পরিণত হবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ডীন, পরিচালক, সিনিয়র শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক মাস্টারপ্ল্যান তৈরি বিষয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩