ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিলেন হাথুরুসিংহে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ৩৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বিতীয় পর্বে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নেন চন্ডিকা হাথুরুসিংহে। দলের দায়িত্ব নিয়ে আশানুরূপ কিছু করতে পারেননি তিনি। চলমান বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্সও শোচনীয়। বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নেন হাথুরুসিংহে।

সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ‘আমি এই দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।’

তিনি যোগ করেছেন, ‘আমার মনে হয় আমরা নিজেদেরকে বাড়তি প্রত্যাশা দিয়ে দমিয়ে রেখেছি। এই একটা ব্যাপার নিয়েই আমরা ভাবতে পারি, কারণ আপনি ঠিকই বলেছেন, সামর্থ্য অনুযায়ী অথবা বিশ্বকাপে আসার আগে খেলা সেরা ক্রিকেটটা খেলতে পারিনি। সেদিক থেকে আমাদের আয়নায় তাকাতে হবে আর দেখতে হবে কী ভুল হলো।’

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নিলেন হাথুরুসিংহে

আপডেট সময় : ০৬:১৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩