ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo তাহসানকে ঘিরে ভিভো বৈশাখ স্টোরে ব্যাপক সাড়া Logo অনলাইন অপপ্রচার নিয়ে উদ্বেগ বাড়ছে বন অধিদপ্তরের কর্মকর্তাদের Logo নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ Logo গাজীপুরে ৯০ স্টলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন এমপি রনি Logo এই বৈশাখে তাহসানের সঙ্গে মিট-অ্যান্ড-গ্রিটের দারুণ সুযোগ Logo বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট Logo ভিভো ভি৭০ এফই ও ভি৭০: পাওয়া যাচ্ছে প্রি-অর্ডারে Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও অসন্তুষ্ট তামিম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ওয়ানডে সুপার লিগের শীর্ষ আট দল নির্ধারণ করা হয়েছে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে এই আট দল। সুপার লিগে তিন নম্বরে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তবে তাতে সন্তুষ্ট নন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (৩ জুন) ওয়ানডে সুপার লিগের পারফরম্যান্স নিয়ে গণমাধ্যমকে তামিম বলেন, ‘সন্তুষ্ট বলব না, আমরা শীর্ষ তিনে থাকা একটি দল। তবে আমাদের আরও ভালো করার সুযোগ ছিল। হয়তো দুই বা শীর্ষে থাকতে পারতাম।’

তবে বিশ্বকাপের আগে সব দুর্বলতা কাটিয়ে উঠতে আশাবাদী তামিম। তিনি আরও বলেন, ‘আমরা (বিশ্বকাপে) খুব ইতিবাচকভাবে যোগ্যতা অর্জন করেছি। সেখানে এই সিরিজ, এশিয়া কাপ, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ নিয়ে আলোচনা চলছে। এই সিরিজগুলো গুরুত্বপূর্ণ প্রস্তুতির জন্য। যেসব জায়গায় দুর্বলতা আছে, সেসব জায়গায় যতটা সম্ভব করা যায়।’

আসন্ন আফগানিস্তান সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘আফগানিস্তান সিরিজ সম্পর্কে আমার এটাই বলার আছে- এটা সবসময়ই একটি ইন্টারেস্টিং সিরিজ। আমি মনে করি আফগানিস্তান একটি মানসম্পন্ন দল। আমাদের তিনটি বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।’

বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেও অসন্তুষ্ট তামিম

আপডেট সময় : ০৭:০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩