ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানা থেকে কমপ্রেসর ও পাইপ জব্দ Logo সিএমপির ডিবি বন্দর বিভাগের অভিযানে ৪০ লাখ টাকার আত্মসাৎকৃত ক্রোকারিজ উদ্ধার, গ্রেফতার ২ Logo নওগাঁ চেম্বারের নবায়ন ফি বৃদ্ধি নিয়ে ক্ষোভ জরুরি সাধারণ সভা ও নির্বাচন দাবিতে প্রশাসকের কাছে ব্যবসায়ীদের আবেদন Logo রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা প্রধানমন্ত্রীর Logo নাহিদ রানার আগুনে বোলিংয়ে পাকিস্তান বিধ্বস্ত, ইতিহাস গড়ল বাংলাদেশ Logo ঐতিহাসিক মহাস্থানগড়ে হাজার কোটি টাকার প্রত্নসম্পদের রহস্য, আসল সরিয়ে রাখা হয়েছে নকল Logo জলবায়ুর বিরূপ প্রভাবে কমছে ইলিশ, বলছেন গবেষকরা Logo ট্রাম্প মানেই কি সংঘাত আর যুদ্ধ Logo শেষ বিকেলে তাসকিন-তাইজুলের আগুনে বোলিং, জয়ের পথে বাংলাদেশ Logo ঘোড়ার মাংসের বাণিজ্য নিষিদ্ধ চেয়ে আদালতে জয়া আহসান

বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৬১ লাখ টাকা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ৬ মে ২০২৬ ।।

২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন টিকিট, ভ্রমণ ও আবাসন ব্যয়ের চাপ নিয়ে সমর্থকদের উদ্বেগ বাড়ছে, তখনই ফুটবলপ্রেমীদের জন্য এসেছে ভিন্নধর্মী এক সুযোগ। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরি করলেই মিলবে ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকার বেশি। তবে এই নিয়োগ ফিফার পক্ষ থেকে নয়। বিশ্বকাপের অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ফক্স ওয়ান ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ বা ‘বিশ্বকাপের প্রধান দর্শক’ নামে বিশেষ একটি পদের জন্য একজন ফুটবলপাগল দর্শক খুঁজছে। আগামী বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং আয়োজক থাকবে তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ফলে ম্যাচসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪-এ। এই বাড়তি আয়োজন ঘিরে টিকিটের উচ্চমূল্য, থাকার ব্যবস্থা এবং যাতায়াত ব্যয় নিয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। অন্যদিকে, ফক্স ওয়ান এমন একজন ভক্ত খুঁজছে, যিনি নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশেষভাবে তৈরি কাচের ঘরে বসে পুরো বিশ্বকাপ উপভোগ করবেন। তবে শুধু খেলা দেখাই নয়, তাকে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য নিয়মিত কনটেন্ট তৈরি ও শেয়ারও করতে হবে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফক্স স্পোর্টস ও চাকরিবিষয়ক ওয়েবসাইট ইনডিড যৌথভাবে এই নিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। নির্বাচিত ব্যক্তি টাইমস স্কয়ারের ব্যস্ত পরিবেশে অবস্থান করে দর্শকদের সামনে লাইভ অভিজ্ঞতা তুলে ধরবেন। প্রতিটি ম্যাচকে যেন সরাসরি উৎসবের পরিবেশে রূপ দেওয়া যায়, সেটিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ফক্স স্পোর্টস ও ইনডিড এক যৌথ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি হতে পারে চলতি গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় চাকরি। এমন একজন নিবেদিত ফুটবলভক্তকে খোঁজা হচ্ছে, যিনি জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা নিতে প্রস্তুত। চাকরির জন্য আবেদন করতে হবে ইনডিডের মাধ্যমে। আর নির্বাচিত বিজয়ীর নাম ঘোষণা করা হবে বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের মধ্যকার একটি বেসবল ম্যাচে, যা আগামী ৬ জুন ফক্স চ্যানেলে সম্প্রচার করা হবে। এরপর ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর।

ট্যাগস :

বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৬১ লাখ টাকা!

আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬