ঢাকা ০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাদাছড়ি দেখেও থামে না গাড়ি, মেলে না কাজ Logo বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই Logo পপুলার লাইফের ময়নমসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৬ কোটি ৪৩ লক্ষ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo লাওস-ভিয়েতনামে ক্যানসারের ওষুধ পাচার, চীনা নাগরিকসহ গ্রেফতার ৪ Logo আইএমএফের ঋণ পেতে কিছু শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী Logo পাকিস্তানে স্কুল ভবন ধস, নিহত ২১ Logo নওগাঁয় পাচারকালে আটক সার প্রকাশ্যে কৃষকদের মাঝে বিক্রি ॥ বিক্রিত অর্থ গেলো সরকারি কোষাগারে Logo ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি জরিমানা ১ লক্ষ টাকা Logo ব্রাহ্মণবাড়িয়ায় অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ৫ টি মোবাইল ফোন জব্দ Logo বাস্তবসম্মত এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪১৭ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।। শনিবার ।। ০৪ এপ্রিল ২০২৬ ।।
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি আব্দুল হালিম মিয়া নিজেকে টাঙ্গাইল শহরের আদর্শ  ক্লিনিকের মালিক হিসাবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তাকে বিয়ের কথা বলে আশ্বস্ত করে একাধিকবার তার বাসায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন। কয়েক মাসের মধ্যে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও পরে তা অস্বীকার করেন।  বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত ভয়ভীতি ও মানসিকভাবে চাপ প্রয়োগ করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ট্যাগস :

বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট সময় : ০৯:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬