ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিপিএলে বাউন্ডারি বড় করতে বললেন তামিম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ২২৭ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

এবারের বিপিএলে শুরু থেকেই রানের বন্যা। মিরপুরের শেরে বাংলায় রান না হওয়ার যে বদনাম ছিল, সেটাও এবার মুছে গেছে। আগে যেখানে ১৫০ এর বেশি রান হলেই জয়ের সম্ভাবনা ছিল বেশি, সেখানে এবার ২০০ রানও নিরাপদ নয়। চলতি বিপিএলের উদ্বোধনী ম্যাচেই রানবন্যার ইঙ্গিত পাওয়া গেছে। দুর্বার রাজশাহীর ১৯৭ রান তাড়া করে ম্যাচ জিতে নিয়েছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল। ঢাকা পর্বের ৮ ম্যাচেই ২০০ রান উঠেছে তিনবার। এরমধ্যে বিপিএলে মিরপুরের উইকেটে সর্বোচ্চ রানের (২১৯) রেকর্ডও হয়েছে।শেরে বাংলার মরা পিচ খ্যাত উইকেটে যেহেতু রান উঠেছে, সে বিবেচনায় সিলেটে রান উঠা স্বাভাবিক। অনুমিত ধারণার বাস্তব রূপের দেখা মিলেছে এই পর্বের প্রথম ম্যাচেই। সিলেট স্ট্রাইকার্সের ২০৫ রানের বিশাল সংগ্রহও সহজে টপকে গেছে রংপুর রাইডার্স। পরের ম্যাচেই রাজশাহীর বিপক্ষে ৪৮ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন বরিশাল অধিনায়ক তামিম।কিন্তু এবার এত রান কেন উঠছে? এক ভক্তের তোলা প্রশ্নের উত্তর দিয়েছেন আরেক ভক্ত। তারা বলছেন, বাউন্ডারি ছোট হওয়ার কারণেই চার-ছক্কা বেশি হচ্ছে। দর্শকদের বিনোদন দিতে বাউন্ডারি ছোট করে বোলারদের জন্য বিপিএলকে কঠিন করে দিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ এবারের বিপিএলে বোলারদের জন্য বেশি কিছু রাখা হয়নি।গতকাল রোববার ম্যাচশেষে ভক্তদের সে কথার সমর্থনই দিয়েছেন তামিম। তিনিও মনে করেন, বাউন্ডারি ছোট হওয়ার কারণেই এবার রান বেশি হচ্ছে। ভক্তদের কথার বাইরে তামিমের ভাবনা, এবারের উইকেটও ভালো। বোলারদের জন্য কিছু রাখতে হলে এমন উইকেটে বাউন্ডারি বড় করার বিকল্প নেই।তামিম বলেন, ‘মাঠ ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। তবে বাউন্ডারি বড় হোক, সেটা দেখতে চাই। আপনার কাছে যখন জায়গা আছে, তখন ৫৮-৬০ মিটার বাউন্ডারি কেন হবে, সেটা আমি জানি না। আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবেন, তখন তো বাউন্ডারি ৬৫-৭০ মিটারের বাউন্ডারি থাকে। এটা বোলারদের জন্য কিছু থাকে। কারণ, উইকেট অনেক ভালো।’পিচ নিয়ে ক্রিকেটারদের অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার ভালো পিচে তৈরি করায় সন্তুষ্ট তারা। তামিমও ব্যতিক্রম নয়। এর জন্য পিচ কিউরেটরদের কৃতিত্ব দিয়েছেন তিনি।তামিম বলেন, ‘কিউরেটরকে কৃতিত্ব দিতে হবে, তারা দারুণ উইকেট বানিয়েছে। উইকেট অনেক ভালো, বাউন্ডারি বাড়িয়ে দিন, যেহেতু জায়গা আছেই। এই মুহূর্তে বোলারদের জন্য কিছুই নেই। আশা করছি, কর্তৃপক্ষ আমার কথা শুনবে, বাউন্ডারি বাড়িয়ে দেবে। কারণ, আপনার কাছে জায়গা আছে।

ট্যাগস :

বিপিএলে বাউন্ডারি বড় করতে বললেন তামিম

আপডেট সময় : ০২:৫৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫