ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা Logo বাবাকে দেওয়া কথা রাখলেন শেওয়াগপুত্র, খেললেন মহাকাব্যিক ইনিংস Logo কাগজপত্র না থাকায় ধামরাইয়ে পাঁচ হাসপাতালের কার্যক্রম স্থগিত Logo ঢাকার বস্তিকে ‘দিল্লি’ দাবি চীনা ভ্লগারদের: কঠোর ব্যবস্থার আহ্বান ভারতের Logo জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় Logo গবেষণার সুফল কৃষকের মাঠে পৌঁছাতে হবে: গাকৃবি উপাচার্য Logo মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চা শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৭৮ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। ৩০ মে মঙ্গলবার উপজেলার লাউয়াছড়ায় সংলগ্ন ডাকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন বারাক শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউপির খাউছড়া চা বাগানের বাসিন্দা বলে জানা গেছে।
জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডাকছড়া লেবু বাগানে বন্যপ্রাণী মারার ফাঁদে বিদ্যুৎ সংযোগ লাগিয়ে রাখে বাগান কর্তৃপক্ষ। প্রতিদিন মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। মঙ্গলবার দিনে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ এর ফাঁদে স্পৃষ্ট হয়ে রতন বারাক মারা যান। বাগান মালিক শফিউল ইসলাম ওরফে মোশারফ হোসেন বলেন, রতন বারাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
লেবু বাগানের পাহারাদার রুজিনা বেগম জানান, সকালে বাগানে গিয়ে দেখি চা শ্রমিক রতন বারাকের লাশ পড়ে আছে। শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রতন বারাক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
মৌলভীবাজার জেলা বন্যপ্রাণী বিভাগের এসিএফ শ্যামল মিত্র বলেন, ‘আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি।’ আইননুয়ায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চা শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩