ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এই পহেলা বৈশাখে প্রথম ফোন ব্র্যান্ড হিসেবে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো Logo ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতে মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত Logo খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা Logo চীন-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধুত্বের: পানিসম্পদ মন্ত্রী Logo হাম ও সংশ্লিষ্ট উপসর্গে দেশে আরও ১১ শিশুর মৃত্যু Logo বিয়ের প্রলোভনে প্রতারণা ও ধর্ষণের অভিযোগে মামলা Logo গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন ‘জিএইউ ধান-৪’: স্বল্পমেয়াদে উচ্চ ফলনে নতুন সম্ভাবনা Logo সন্ধ্যা ৬টার আগেই দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে। Logo মিলবে ছুটির সুযোগ টানা ৫ দিনের Logo নিখোঁজ মার্কিন বিমানসেনা নিয়ে রহস্য ঘনীভূত করছে ইরান

বিদ্যুতে গ্যাসের বরাদ্দ কমিয়ে বাড়ানো হচ্ছে শিল্পে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ৩৪২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

শিল্পখাতে গ্যাসের চাহিদা পূরণে বিদ্যুৎ খাত থেকে বরাদ্দ কমিয়ে শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোহাম্মদ রুবায়েত খানের সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে। চিঠিটি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেলকে পাঠানো হয়েছে।এতে বলা হয়, চলতি বছরের জুন মাস থেকে বিদ্যুৎ খাতের বরাদ্দ কমিয়ে ১৫০ এমএমসিএফডি গ্যাস শিল্পখাতে দেওয়া হবে। মে-আগস্ট ২০২৫ সময়ের পূর্বপরিকল্পনার তুলনায় চার কার্গো অতিরিক্ত এলএনজি আমদানি করা হবে, যা শিল্পখাতে আরও ১০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ বাড়াবে। অবৈধ গ্যাস সংযোগ ও মিটার টেম্পারিং প্রতিরোধে অভিযান পরিচালনার জন্য ব্যবসায়ী/শিল্প উদ্যোক্তাদের প্রতিনিধি, পেট্রোবাংলা এবং গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আর্মি ও আনসার সহযোগে যৌথ অভিযান পরিচালনা করা হবে।চিঠিতে আরও বলা হয়, অবৈধ গ্যাস সংযোগ ও মিটার টেম্পারিং প্রতিরোধে মনিটরিং ও যৌথ অভিযান পরিচালনার সুবিধার্থে তিতাসের কার্যালয়ে একটি হটলাইন নম্বর চালু করা হবে।৭ মে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানানো হয়েছে।

ট্যাগস :

বিদ্যুতে গ্যাসের বরাদ্দ কমিয়ে বাড়ানো হচ্ছে শিল্পে

আপডেট সময় : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫