ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারত সফর না হলে বাংলাদেশের জায়গায় খেলতে পারে স্কটল্যান্ড Logo বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক বৃদ্ধি: বাংলাদেশে নতুন দাম নিয়ে উদ্বেগ Logo বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক Logo ভারতীয় কোস্টগার্ডের হাতে ২৪ বাংলাদেশি জেলে: ট্রলারটি ছিল ‘এফবি সাফওয়ান’ Logo পাকিস্তান বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো Logo শামীম ওসমান ও পুত্র অয়নসহ ১২ জনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড; মৃত ১৪ Logo শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Logo সাবিনার জোড়া গোলে ভারতকে ধরাশয়ী করলো বাংলাদেশ Logo রানাপাশার ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠান

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই আলোচনায় ঐশ্বরিয়ার ডায়েরির পাতা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৯৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

অনেকদিন ধরেই বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে অভিষেক-ঐশ্বরিয়ার দীর্ঘ দাম্পত্য ভাঙনের কথা। ক্রমেই এ গুঞ্জন বৃদ্ধি পাচ্ছে। কারণ, একদিকে ভারতের সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়, অন্যদিকে বলিউড শাহেনশাহর পুত্র অভিষেক বচ্চন বলে কথা। তাদের পরিবারের সাধারণ কিছু ঘটলেও তা গণমাধ্যমে চলে আসে। সেখানে সংসার ভাঙার বিষয়টি তো বলাই বাহুল্য।

চারদিকে এমন খবর ছড়ালেও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি অভিষেক-ঐশ্বরিয়ার দুজনের কেউই। তবে তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব স্পষ্ট দৃশ্যমান হচ্ছে। একাধিকবার ক্যামেরাবন্দি হয়েছে সম্পর্কের ছন্দপতনের ঘটনা। এ প্রসঙ্গে কেউ কেউ বলছে, বচ্চন পরিবারের সম্পত্তি ভাগাভাগি নিয়েই নাকি সমস্যার সূত্রপাত। এ কারণেই শ্বশুরবাড়ি ছেড়েছেন ঐশ্বরিয়া। তবে এ দম্পতির আইনি বিচ্ছদ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ডায়েরির পাতায় ঐশ্বরিয়া আদর্শ সম্পর্কের ধারণা সম্পর্কে তার ভাবনা তুলে ধরেছেন। এতে তিনি লেখেন, ‘আদর্শ সম্পর্ক সেটাই যা অন্ধকারের মধ্যেই তাকে আলোর পথ দেখাবে।’ শুধু তাই নয় এ অভিনেত্রী ডায়েরিতে তার বিরক্তির কারণও উল্লেখ করেছেন। মানুষ যে প্রকাশ্যে নোংরা কথা বলেন সেটা তার মোটেই পছন্দ নয়।

ঐশ্বরিয়া তার এ ডায়েরির পাতায় নিজের দুঃখের কথাও লিখেছেন। তার মতে, দুঃখ জিনিসটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। এসব তিনি তরুণী বয়সে লিখেছিলেন। যদিও এখন অনেক পথ পেরিয়ে এসেছেন এ অভিনেত্রী। জীবনে অনেক কিছু অর্জন করেছেন। এখন আর পেছনে ফিরে তাকাতে চান না।

ট্যাগস :

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই আলোচনায় ঐশ্বরিয়ার ডায়েরির পাতা

আপডেট সময় : ০৩:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪