ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

বিএনপি সন্ত্রসী দল, তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ১৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী তফসিল ঘোষণা করবে। এই তফসিল সরকারের বিষয় নয়, নির্বাচন কমিশনের এখতিয়ার।

তিনি বলেন, আমাদের দেশের সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্য কোনো দেশ কি আমাদের পরামর্শ শুনে তাদের ইলেকশনের ডেট ঠিক করে? অন্য কোনো দেশ??? কি আমাদের মতো দেশের পরামর্শ নেয়, কীভাবে ইলেকশন করতে হবে? কীভাবে বিরোধী দলের সঙ্গে সংলাপ করতে হবে, আলাপ করতে হবে? তারা যখন করে না, আমাদের সেই উপদেষ্টাদের… এর তো কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, তারা (বিএনপি) সংলাপে বসে না, ৪র্থ নির্বাচন কমিশন আবারও সব দলের সংলাপের ডাক দিয়েছে।

এসময় একজন সাংবাদিক বলেন, বিএনপি যাবে না। তার পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ওখানে যাবে না, এখন আমি ডাকবো কেন? প্রেসিডেন্ট ডেকেছেন, তারা আসেনি। নির্বাচন কমিশন ডেকেছে তারা আসেনি। আমরা গতবার একবারের জায়গায় দুইবার সংলাপ করেছি। রেজাল্ট কি? প্রশ্নবিদ্ধ! কী হলো, রেজাল্ট কী আসলো বলেন?

তিনি বলেন, ফখরুল সাহেব করলেন একটা নাটক। একই দলের এটা কোন ধরনের নীতি। ইলেকশন করলেন, জেনেশুনে। নির্বাচিত হলেন, সংসদে গেলেন না। এ ডেমোক্রেসি কোথায় আছে? এ উদাহরণ আর একটা জায়গায় দেখান তো। এটা কোন নাটক? আন্দোলন করছে। তাদের আন্দোলন তারাই পণ্ড করছে। এ আন্দোলনটা পণ্ড করার জন্য আমি রাজনৈতিক লোক হিসেবে বলবো দুইটা ঘটনাই যথেষ্ট। জনগণ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য।

একটা হলো প্রধান বিচারপতির বাড়িতে হামলা, তারপর একজন পুলিশকে প্রকাশ্যে হত্যা করা। মরে যাওয়ার পরও ওই লোকটাকে পেটানো। এ দৃশ্যপট সবাই কে কষ্ট দিয়েছে। এ দুটি ঘটনাই আমি বলি যথেষ্ট, এরপর তাদের সঙ্গে জনমতের যা কিছু আছে সেটাও থাকার কথা নয়। একেবারে দলের লোক সেটা ভিন্ন কথা, আমি নিউট্রালের কথা বলছি, বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি সন্ত্রসী দল, তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না:কাদের

আপডেট সময় : ০৫:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩