ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo র‌্যাব-৯ ও র‌্যাব-১৪ এর যৌথ অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার Logo ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই শহিদদের স্মরনে আলোচনা সভা Logo ধামরাইয়ে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় কূটনীতিকের বৈঠক, গুরুত্ব পেল বাণিজ্য-বিনিয়োগ Logo লিভার ও হৃদরোগে কর্মহীন কালাম, চিকিৎসার টাকার অভাবে বাঁচার আকুতি Logo বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিল গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম Logo বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে ড. রফিকুল ইসলাম Logo বিশ্বে বাড়ছে চীনের গ্রহণযোগ্যতা, কমছে যুক্তরাষ্ট্রের : প্রভাব পিউ জরিপ Logo ৪৫ বছর পলাতক থাকার পর জিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক মেজর মোজাফফর আটক Logo শাওমি নিয়ে এসেছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন প্রটেকশন ফিচার যুক্ত স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর ক্যামেরা সিডব্লিউ১০০ ডুয়েল

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৩১১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। সোমবার।। ১৯.০১.২০২৬

বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সোমবার (১৯ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় বিকেল ৩টা ৫৬ মিনিটে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির এবং উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদী আমিন। এছাড়া, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের একাধিক কর্মকর্তা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকরা এই বৈঠকটিকে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন।

এই বৈঠকটি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে নতুন আলোচনা এবং সম্ভবত নীতি পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের কাছে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে গুরত্বপূর্ণ তথ্য চাওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস :

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় : ০৬:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬