ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

বিএনপি কৃষকের ভালো চায় না: খাদ্যমন্ত্রী 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ ১৮৪ বার পঠিত
নওগাঁ প্রতিনিধি :
বিএনপি কৃষকের ভালো চায় না বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, বিএনপি-জামাত জোট সরকারের আমলে সারের দাবী করায় কৃষককে গুলি করে মেরেছিল তারা। শেখ হাসিনার সরকারের আমলে সারের জন্য দাবী করতে হয় না।তিনি ভর্তূকি দিয়ে কৃষকের জন্য সার নিশ্চিত করেন।
২৬ অক্টোবর বৃহস্পতিবার সাপাহার উপজেলা পরিষদ মুক্তমঞ্চে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী বলেন,আওয়ামী লীগ কৃষকবান্ধব সরকার। শেখ হাসিনা কৃষকের বন্ধু।কৃষি প্রণোদনা দিয়ে- ভর্তূকি দিয়ে কৃষকের পাশে আছেন তিনি।
স্মার্ট কৃষি ব্যবস্থা দরকার।কৃষির যান্ত্রীকিকরণ করা হচ্ছে। স্বল্প সময়ে সীমিত জমিতে অধিক ফসল ফলাতে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: শামসুল আলম শাহ চৌধুরী ,সাধারণ সম্পাদক মাসুদ রেজা এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন।  পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাপাহার উপজেলা পরিষদ পুকুরের চারপাশে হাটার পথ পদাঙ্ক এর উদ্বোধন করেন।

বিএনপি কৃষকের ভালো চায় না: খাদ্যমন্ত্রী 

আপডেট সময় : ০৫:৪৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩