ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স Logo ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের

বিএনপি ও তার দোসররা একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে:কাদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪ ২৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বরং বিএনপি ও তার দোসররাই একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি। হঠাৎ তারা সশস্ত্র হয়ে উঠতে পারে। তবে তারা যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন নির্বাচন ঠেকানো যাবে না।

ইউনূসের সাজা নিয়ে প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আদালতের রায়েই তিনি সাজা পেয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন?

জাপার কিছু কিছু প্রার্থীর নির্বাচন থেকে সরে আসার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ব্যক্তিগত অসুবিধার কারণে জাতীয় পার্টির ২/১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নাও পারে। তবে দলগতভাবে তারা নির্বাচন থেকে সরে আসবে বলে মনে হয় না। যাদের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে তারাতো কেউ সরে যায়নি।

বিএনপি ও তার দোসররা একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে:কাদের

আপডেট সময় : ০২:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪