বিএনপির সমাবেশ চলাকালে সংবাদকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
- আপডেট সময় : ০৫:৩৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১২৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
২৮ অক্টোবর শনিবার বিএনপির মহাসমাবেশ চলাকালীন সময় দায়িত্বপালনরত ৩০ জন গণমাধ্যমকর্মীর উপর বিএনপির নেতা-কর্মীদের বর্বোরোচিত হামলা, মারধর ও গণমাধ্যমের যানবাহন ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সম্পাদক ফোরাম নেতৃবৃন্দ।
২৯ অক্টোবর রোববার এক বিবৃতিতে সম্পাদক ফোরাম নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় অতীতের মত আবারও বিএনপির দুষ্কৃতকরীরা নগরীর বিভিন্ন স্থানে যে নির্মমভাবে হামলা করেছে তা নজিরবিহীন।
নেতৃবৃন্দ মনে করেন, বিএনপি-জামায়াত ও তাদের দোষরদের রাজনৈতিক কর্মসূচীর নামে সহিংসতা, অগ্নিসন্ত্রাস ও বিভিন্ন সরকারি স্থাপনার উপর হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের সচিত্র খবর প্রকাশের আক্রোশ থেকেই দায়িত্বপালনরত সাংবাদিকদের উপর পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং সাংবাকিদদের নিরাপত্তার উপর নির্লজ্জ আক্রমন। আমরা অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি । আগামীতে রাজনৈতিক কর্মসূচীর সময় যেকোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীরা কর্মরত সাংবাদিকদের উপর হামলা এবং গণমাধ্যমের যানবাহন ভাংচুর করলে সেই দলের বিরুদ্ধে সাংবাদিক সমাজ কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।
ইতিপূর্বে বিএনপি ‘সময় টিভি’ এবং ‘একাত্তর টিভি’কে বর্জন করার যে নেক্কারজনক সিদ্ধান্ত নিয়েছে তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্পাদক ফোরাম। কারণ এটি একটি রাজনৈতিক দলের গণমাধ্যমের প্রতি অসষ্ণিুতার বহিপ্রকাশ, যা নিন্দনীয়।






















