ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজকে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার  শুভেচ্ছা। Logo মার্কিন হামলা হলে উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি জোরদার, ইসির হাতে ভোটার তালিকা; শিগগির তফসিল Logo ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা ১১ দলের Logo ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত Logo যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি Logo ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের কিউডি-ওএলইডি মনিটর আনলো গিগাবাইট

বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩ ২০৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার দ্বিতীয় দফা অবরোধের আগে রোববার (৫ নভেম্বর) ভোরে টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির সাধারণ সভার দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, ভাংচুর ও সহিংসতার একাধিক মামলার আসামি আলতাফ হোসেন।

এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, গতরাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে। তবে ব্যারিস্টার অসীম বাড়িতে ছিলেন না। কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সহিংসতার ঘটনায় বিএনপির বিভিন্ন নেতাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও তৃণমূলের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপির ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন গ্রেফতার

আপডেট সময় : ০১:১৯:০৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩