ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে কারখানা মালিকের এক বছরের কারাদণ্ড Logo বাগেরহাটে প্রকল্প সমন্বয় সভা অনুষ্ঠিত Logo ঢাকার ধামরাইয়ে ফেইক আইডির মাধ্যমে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর

বারিতে বিটি এগপ্ল্যান্ট স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১৭৭ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর আয়োজনে ২৩ মে মঙ্গলবার বিটি এগপ্ল্যান্ট স্টেকহোল্ডার মিটিং বারি’র মহাপরিচালক মহোদয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ফিড দ্যা ফিউচার ইনসেক্ট রেজিস্ট্যান্ট এগপ্ল্যান্ট পার্টনারশীপ প্রকল্পের অর্থায়নে সভায় বিএআরসি, ডিএই, বিএডিসি, বিএআরআই এবং ফিড দ্যা ফিউচার ইনসেক্ট রেজিস্ট্যান্ট এগপ্ল্যান্ট পার্টনারশীপ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অধিশাখার যুগ্মসচিব ড. সবিনা ইয়াসমিন। বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফিড দ্যা ফিউচার ইনসেক্ট রেজিস্ট্যান্ট এগপ্ল্যান্ট পার্টনারশীপের এসোসিয়েট ডিরেক্টর ড. বিজয় পরাঞ্জাপি, বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম এবং পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী।

সভায় বিএআরআই এবং বিএডিসি কতৃর্ক বিটি বেগুন বীজের উৎপাদন, বিতরণ ও প্রযুক্তি সম্প্রসারণ, কৃষক ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ বিষয়ে আলোচনা হয়। বিটি বেগুন প্রযুক্তি সম্প্রসারণে বিএআরআই, ডিএই এবং বিএডিসি এর সমন্বয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে কৃষি মন্ত্রণালয় থেকে যুগ্মসচিব (গবেষণা) সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ভবিষ্যতে কীটনাশক ব্যবহার হ্রাস ও কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নে বিটি বেগুন প্রযুক্তি সহায়ক হবে বলে সবাই আশা ব্যক্ত করেন।

বারিতে বিটি এগপ্ল্যান্ট স্টেকহোল্ডার মিটিং অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩