ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এসএসসি ও সমমান পরীক্ষায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী, বোর্ডভিত্তিক সংখ্যা কত Logo দেশের বর্তমান গ্যাস মজুত দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভবঃ জ্বালানিমন্ত্রী Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাবা-ছেলের প্রেমলীলায় রোমান্স নিয়ে ফিরছেন রিতু ভার্মা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৩৩১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পর্দায় তার সুন্দর মুখশ্রী, আকর্ষণীয় ফিগার পুরুষ দর্শকের উদাস প্রাণে দোলা দেয়। অভিনয়ের মুন্সিয়ানা দিয়ে ছুঁয়ে যেতে পারেন সব শ্রেণির দর্শকের হৃদয়। তিনি রিতু ভার্মা। এই অভিনেত্রী দক্ষিণ ভারতের সিনেমায় রোমান্টিক চরিত্রে অনবদ্য এক শিল্পী। ‌‘নিন্নিলা নিন্নিলা’, ‘বারুডু কাভালেনু’ সিনেমাগুলোতে সে প্রমাণ মেলে। ৩৪ বছর বয়সী এই তারকা আবারও ফিরছেন নতুন রোমান্স নিয়ে। মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘মজাকা’। সম্প্রতি প্রকাশ হয়েছে ছবিটির টিজার। নতুন এ ছবিতে রিতু রোমান্স করবেন সুন্দীপ কিষ্ণর সঙ্গে। ট্রিনাধ রাও নাক্কিনা পরিচালিত এই ছবির টিজার রিলিজ হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে প্রকাশ হওয়া টিজারটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। মজাকা’ ছবির গল্প ভিশাখাপত্তনমের এক দারুণ চটপটে বাবা-ছেলের প্রেমলীলা নিয়ে। ছবিতে দেখা যাবে, বাবা এবং ছেলে দুজনই একসঙ্গে প্রেমে পড়েছেন। সুন্দীপ কিষ্ণ প্রেমে পড়েন রিতু ভার্মার। আর বাবা চরিত্রের রাও রমেশকে দেখা যাবে ৩০ বছর বয়সী এক যুবতীয় প্রেমে মজেছেন। একসঙ্গে বাবা ও ছেলের প্রেমের মধুর এই যাত্রা কতোটা জটিল আকার ধারণ করে তাই ফুটে উঠবে ছবিটিতে হাস্যরস ও রোমান্সের আড়ালে।ছবিতে মজার একটি চরিত্রে অভিনয় করেছেন মুরলি শর্মা। লিওন জেমস করেছেন ছবির সংগীত পরিচালনা।

ট্যাগস :

বাবা-ছেলের প্রেমলীলায় রোমান্স নিয়ে ফিরছেন রিতু ভার্মা

আপডেট সময় : ০৩:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫