ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভোট মেনে নেওয়া হবে না, যদি কোন অনিয়ম হয়- মিরজা আব্বাসঃ Logo উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে গাজীপুরে, উপস্থিতি সন্তোষজনক Logo ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, নওগাঁয় প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ আপডেট। Logo ভালোবাসা দিবসে সংগীত প্রেমীদের জন্য চমক আসছে ‘আমার গরুর গাড়ি ২’ Logo ঢাকা শহরে নির্বাচন উপলক্ষে অদ্ভুত শূন্যতা Logo ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: এক দৃষ্টিতে Logo পাকিস্তানি ক্রিকেটার হাফিজ বলেন, বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থতা স্বীকার করা উচিত। Logo নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দৃঢ় প্রতিজ্ঞ কমিশন: সিইসি Logo নীলা মার্কেটে আগুন দাও দাও করে পুড়ে ছাই করেছে ৫ দোকান

বাথটাবে মিললো ‘ফেন্ডস’ খ্যাত অভিনেতার মরদেহ!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ফ্রেন্ডস’-এর অভিনেতা ম্যাথিউ পেরি মারা গেছেন। বিবিসি জানিয়েছে, শনিবার লস অ্যাঞ্জেলেসে তার অ্যাপার্টমেন্ট থেকে ৫৪ বছর বয়সী এই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে পিকেল বল খেলে বাড়ি ফিরেন ম্যাথিউ। তার ব্যক্তিগত সহকারীকে কাজের জন্য বাইরে পাঠান। ২ ঘণ্টা পর তিনি ফিরে দেখেন বাথটাবে পড়ে আছেন ম্যাথিউ। ডাকাডাকির পর সাড়া না দেওয়ায় পুলিশ ডাকেন তিনি।

ম্যাথিউয়ের মৃত্যু নিয়ে তদন্ত করছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনো ধরনের মাদক পাওয়া যায়নি। এ অভিনেতার সঙ্গে খারাপ কিছু হয়েছে, তারও কোনো প্রমাণ পায়নি পুলিশ। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন, ফ্রেন্ডস-এর প্রযোজক, একটি বিবৃতিতে বলেছেন, ‘আমাদের প্রিয় বন্ধু ম্যাথু পেরির মৃত্যুতে আমরা মর্মাহত। তিনি একজন প্রতিভাধর অভিনেতা এবং ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন গ্রুপ পরিবারের একটি অবিচ্ছেদ্য অংশ ছিলেন।’

ম্যাথিউ পেরি ১৯৬৯ সালের ১৯ আগস্ট উইলিয়ামসটাউন, ম্যাসাচুসেটসে জন্মগ্রহণ করেন। পেরি কানাডার অটোয়াতে বড় হয়েছেন এবং সেখানে থাকাকালীন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার মা সুজান মরিসন ছিলেন একজন সাংবাদিক এবং বাবা ছিলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর প্রেস সেক্রেটারি।

১৯৭৯ সালে কপ শো ‘২৪০ রবার্ট’-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে শোবিজে পেরির পথচলা শুরু হয়। এরপর টিভিতে ছোটখাটো চরিত্রে কাজ করার ডাকও পেতে থাকেন। ১৯৮৭ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ‘বয়েজ উইল বি বয়েজ’-এ চ্যাজ রাসেল চরিত্রে অভিনয় তাকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দেয়। আর তারপর আসে ‘ফ্রেন্ডস’-এ অভিনয়ের সুযোগ। মাঝে ‘গ্রোয়িং পেইনস’ ও ‘সিডনি’র মতো সিরিজগুলোতেও তাঁকে দেখা গিয়েছিল।

নব্বই দশকের জনপ্রিয় টেলিভিশন শো ‘ফ্রেন্ডস’-এর প্রধান ছয় চরিত্রের একজন ছিলেন চ্যান্ডলার বিং। চ্যান্ডলার চরিত্রে অভিনয় করে দর্শকদের নজরে আসেন ম্যাথিউ। তাঁর সংবেদনশীল কৌতুকাভিনয়ে মুগ্ধ হয়েছিলেন অনুরাগীরা। বিশেষ করে মনিকা ও জোয়ির সঙ্গে চ্যান্ডলারের সমীকরণ ভোলার নয়। বন্ধুত্ব ও প্রেমের মিশেলে চ্যান্ডলারের চরিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন ম্যাথু।

বাথটাবে মিললো ‘ফেন্ডস’ খ্যাত অভিনেতার মরদেহ!

আপডেট সময় : ০৪:৫৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩